Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় তৃণমূলের জয় নিশ্চিত—ভিডিও বার্তায় দাবি প্রেমপাল সিং এর


জামুড়িয়া -: জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিং এর পুত্র এবং যুব তৃণমূল কংগ্রেস নেতা প্রেমপাল সিং রবিবার এক ভিডিও বার্তার মাধ্যমে এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, নির্বাচনে জামুড়িয়ার মানুষ যে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেছেন, তার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন।

প্রেমপাল সিং বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা নির্বাচন-পূর্ব সময় থেকে শুরু করে ভোটগ্রহণের দিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমের ফলস্বরূপ তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, এবারের নির্বাচনে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পুনরায় বিজয়ী হবে।

তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে তিনি ফেসবুকে লাইভে আসার চেষ্টা করলেও বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, যার ফলে তিনি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তবে তিনি স্পষ্টভাবে জানান, তিনি কোথাও যাননি এবং সর্বদা জামুড়িয়ার মানুষের সঙ্গেই রয়েছেন। এলাকার মানুষ যখনই তাঁকে আহ্বান জানাবেন, তিনি তাদের সুখে-দুঃখে পাশে থাকবেন।

পুলিশ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পরিচালনায় পুলিশ অত্যন্ত নিরপেক্ষ ও সুষ্ঠু ভূমিকা পালন করেছে। কোনও রাজনৈতিক দলই অভিযোগ করতে পারবে না যে, পুলিশ কোনও বিশেষ দলকে সুবিধা দিয়েছে। সম্পূর্ণ নিয়ম মেনেই নির্বাচন সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রেমপাল সিং জানান, তিনি বর্তমানে তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে ঘুরে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং আগামী ৪ মে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন—এই প্রত্যাশায় উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

সবশেষে তিনি পুনরায় দাবি করেন, জামুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের জয় অবশ্যম্ভাবী এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।
 

জামুড়িয়ায় তৃণমূলের জয় নিশ্চিত—ভিডিও বার্তায় দাবি প্রেমপাল সিং এর জামুড়িয়ায় তৃণমূলের জয় নিশ্চিত—ভিডিও বার্তায় দাবি প্রেমপাল সিং এর Reviewed by Social Tribal News Journalist on April 26, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.