জামুড়িয়া -: জামুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৃঢ়ভাবে দাবি করেন, এবারের বিধানসভা নির্বাচনে জামুড়িয়ায় বিজেপি সরকার গঠিত হতে চলেছে। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে জামুড়িয়া বিধানসভায় উন্নয়নের কাজ কার্যত শূন্য।
বিজন মুখার্জি জানান, বিজেপির জনসংযোগ প্রচারে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ধরা পড়ছে। তিনি আরও বলেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জনসভার পর কথা বলার সুযোগ পান, তাহলে জামুড়িয়ার সাধারণ মানুষের সমস্যাগুলি তাঁর সামনে তুলে ধরবেন।
তিনি উল্লেখ করেন, এলাকার উন্নয়নের জন্য কীভাবে নতুন কর্মসংস্থান তৈরি করা যায় এবং সামগ্রিক উন্নয়নের পথ কী হতে পারে, সেই বিষয়েও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি, জামুড়িয়ায় বিভিন্ন বেসরকারি কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ার সমস্যার কথাও তুলে ধরেন তিনি। এই দূষণের কারণে সাধারণ মানুষের জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী।
বিজন মুখার্জি আশ্বাস দিয়ে বলেন, জামুড়িয়ায় বিজেপি সরকার গঠিত হলে পানীয় জলের সমস্যা দূর করা হবে, সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হবে এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রেও জোর দেওয়া হবে বলে জানান তিনি।
Reviewed by Social Tribal News Journalist
on
April 09, 2026
Rating:

No comments: