রানীগঞ্জ -: বৃহস্পতিবার রানীগঞ্জের বিডিও কার্যালয়ে ভোটার তালিকা থেকে বাঙালি সম্প্রদায়ের নাম বাছাই করে বাদ দেওয়ার অভিযোগে তীব্র বিক্ষোভে সামিল হল বাংলা পক্ষ। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে চত্বর উত্তাল হয়ে ওঠে।
বিক্ষোভকারীদের অভিযোগ, পরিকল্পিতভাবে বাংলা ভাষাভাষী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যা সরাসরি গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অবিলম্বে সংশোধনমূলক পদক্ষেপের দাবিতে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়, শীর্ষ পরিষদের সদস্য সম্রাট কর, রানীগঞ্জ বিধানসভার সম্পাদক রাজা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত উপযুক্ত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও তীব্র আকার নেবে।
শেষে প্রতিনিধিদল বিডিও-র হাতে স্মারকলিপি তুলে দিয়ে স্পষ্ট দাবি জানায়—যেসব যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 02, 2026
Rating:

No comments: