রানীগঞ্জ -: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই আবহেই আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বুধবার রাণীগঞ্জ ব্লকের জেমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিমচা গ্রামে জনসংযোগ কর্মসূচি চালান।
এদিন প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন। পাশাপাশি, আগামী দিনে এলাকার উন্নয়ন ও পরিষেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থকরা। তাঁদের উপস্থিতিতে গোটা এলাকায় তৈরি হয় নির্বাচনী উন্মাদনা। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থী এলাকার বিভিন্ন অংশে পদযাত্রাও করেন বলে জানা গেছে।
বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের উত্সাহী অংশগ্রহণ এবং ইতিবাচক সাড়া ইঙ্গিত দিচ্ছে আসন্ন নির্বাচনে ভালো ফলের সম্ভাবনার দিকে।
উল্লেখ্য, ভোট যতই ঘনিয়ে আসছে, ততই আসানসোল দক্ষিণ কেন্দ্রে রাজনৈতিক লড়াই তীব্র হচ্ছে। প্রতিটি দলই নিজেদের অবস্থান শক্ত করতে নানামুখী প্রচার কৌশল গ্রহণ করছে।
Reviewed by Social Tribal News Journalist
on
April 07, 2026
Rating:

No comments: