Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

অন্ডালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর


 অন্ডাল -: রবিবার সকালে অন্ডালের অরবিন্দ নগর মেলা তলা এলাকায় অবস্থিত ডায়মন্ড হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। মৃতের পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান এবং ভাঙচুর চালান।

পরিবারের অভিযোগ, চিকিৎসার সময় গুরুতর অনিয়ম ও অবহেলার ফলেই রোগীর মৃত্যু হয়েছে। মৃতের এক আত্মীয় জানান, আইসিইউ-তে গিয়ে তারা দেখতে পান, রোগীকে রক্ত দেওয়ার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। তাঁর দাবি, “রক্তের ব্যাগ ঝুলিয়ে রাখা হলেও বাস্তবে শরীরে রক্ত প্রবেশ করানো হচ্ছিল না। শুধুমাত্র পরিবারের সদস্যদের আশ্বস্ত করার জন্য তা দেখানো হচ্ছিল।”

এছাড়াও রোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, রোগীর দাঁত ভেঙে গিয়েছিল, যা চিকিৎসা পদ্ধতি নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে দেয়।

পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, পাথরের (স্টোন) অপারেশনের ক্ষেত্রে এত বেশি রক্তক্ষরণ হওয়া অস্বাভাবিক। এই বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন বলেও অভিযোগ। পরিবারের দাবি, চিকিৎসক নাকি বলেন, “বিশ্বাস না হলে ময়নাতদন্ত করে দেখুন,”— যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

ঘটনার খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। উত্তেজনা চরমে পৌঁছালে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীর সুস্থতার পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

যদিও এই ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

অন্ডালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর অন্ডালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর Reviewed by Social Tribal News Journalist on April 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.