Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ভোটের আগে বড় ধাক্কা বিরোধীদের! রানীগঞ্জে তৃণমূলে যোগ ৩০০ পরিবার, যুব শক্তিতে জোর বাড়াল শাসক শিবির


 রানীগঞ্জ -: বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে বড়সড় রাজনৈতিক পালাবদলের ছবি সামনে এল। রাজবাড়ী সংলগ্ন আর. কে. হোটেলে তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচি চলাকালীন বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে প্রায় ৩০০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উল্লেখযোগ্যভাবে, নতুন যোগদানকারীদের মধ্যে অধিকাংশই যুবক—যা ভোটের আগে শাসক দলের সংগঠনকে আরও মজবুত করবে বলেই মত রাজনৈতিক মহলের।

তৃণমূল প্রার্থী কালো বরন মন্ডল নিজ হাতে নবাগতদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। যোগদান মঞ্চ থেকেই তিনি স্পষ্ট বার্তা দেন, “মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভোটের আগে এই বিপুল সমর্থন প্রমাণ করছে, রানীগঞ্জের মানুষ উন্নয়নের পক্ষেই আছেন।”

তিনি আরও বলেন, “আমাদের সরকার গঠিত হলে প্রথম অগ্রাধিকার থাকবে যুব সমাজের কর্মসংস্থান। পাশাপাশি সাধারণ মানুষের যে কোনও সমস্যা হলে তৃণমূল কংগ্রেস সব সময় তাদের পাশে থাকবে।”

এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব সভাপতি পার্থ দেওয়াসি, রানীগঞ্জ টাউন প্রেসিডেন্ট জ্যোতি সিং, ভাইস প্রেসিডেন্ট বাপি চক্রবর্তী সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের গণযোগদান রানীগঞ্জ বিধানসভায় বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা হতে পারে এবং তৃণমূল কংগ্রেসের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে পারে।

ভোটের আগে বড় ধাক্কা বিরোধীদের! রানীগঞ্জে তৃণমূলে যোগ ৩০০ পরিবার, যুব শক্তিতে জোর বাড়াল শাসক শিবির ভোটের আগে বড় ধাক্কা বিরোধীদের! রানীগঞ্জে তৃণমূলে যোগ ৩০০ পরিবার, যুব শক্তিতে জোর বাড়াল শাসক শিবির Reviewed by Social Tribal News Journalist on April 13, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.