Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে প্রাথমিক স্কুলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তীব্র বিক্ষোভ, গ্রেফতার অভিযুক্ত



 রানীগঞ্জ -: রানীগঞ্জ থানার অশোক পল্লী এলাকার একটি প্রাথমিক স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযুক্ত, প্রশান্ত খাঁ নামে এক শিক্ষক, দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন এবং খারাপ অঙ্গভঙ্গি করে গায়ে হাত দিতেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, কয়েকদিন ধরে চলতে থাকা এই ঘটনায় আতঙ্কিত ছাত্রীরা বাড়িতে বিষয়টি জানালে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শুক্রবার সকাল থেকেই স্কুল চত্বরে জড়ো হয়ে তারা বিক্ষোভে সামিল হন এবং অভিযুক্ত শিক্ষকের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়ে ওঠেন।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলেও নড়াচড়া শুরু হয়। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানান। পরে রানীগঞ্জ থানায় পৌঁছে বিজেপি প্রার্থী পার্থ ঘোষ অভিভাবকদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন, দোষীর বিরুদ্ধে কোনও রকম ছাড় দেওয়া হবে না এবং আইনের পূর্ণ কঠোরতা প্রয়োগ করা হবে।

এদিকে, ক্ষুব্ধ অভিভাবকদের দাবি—অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে স্কুলে এ ধরনের ঘটনা রুখতে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে প্রশাসন।

রানীগঞ্জে প্রাথমিক স্কুলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তীব্র বিক্ষোভ, গ্রেফতার অভিযুক্ত রানীগঞ্জে প্রাথমিক স্কুলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তীব্র বিক্ষোভ, গ্রেফতার অভিযুক্ত Reviewed by Social Tribal News Journalist on April 17, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.