Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে ওয়াইসির দরগা দর্শন, ভোটের আগে AIMIM-এর শক্তি প্রদর্শন


 রানীগঞ্জ -: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই সোমবার রানীগঞ্জে এসে পৌঁছালেন AIMIM প্রধান আসাওউদ্দিন ওয়াইসি। তিনি শহরের ঐতিহ্যবাহী হাজুর গাউসে বাংলা দরগায় গিয়ে জিয়ারত করেন এবং দেশ-রাজ্যের শান্তি ও মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন।

ওয়াইসির সফরকে ঘিরে সকাল থেকেই রানীগঞ্জ ও আশপাশের এলাকায় উৎসাহের আবহ তৈরি হয়। দরগা প্রাঙ্গণে ভিড় জমায় বহু মানুষ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের AIMIM প্রার্থী দানিশ আজিজ, দলের স্থানীয় নেতৃত্ব এবং অসংখ্য কর্মী-সমর্থক।

দরগা দর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াইসি জানান, পশ্চিমবঙ্গে AIMIM-এর নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য হল রাজ্যের মুসলিম সমাজের মধ্যে একটি শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলা। তাঁর দাবি, এতদিন বাংলার মুসলমানরা কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর নির্ভরশীল থেকেও প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, “আজও মুসলিম সমাজের বড় অংশ দারিদ্র্য ও নিরক্ষরতার মতো সমস্যার সঙ্গে লড়াই করছে। এই অবস্থা বদলাতে গেলে রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়া জরুরি এবং নিজেদের অধিকার নিয়ে নিজেরাই কথা বলতে হবে।”

এদিকে, আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙা এবং AIMIM-কে কখনও বিজেপি, কখনও তৃণমূল কংগ্রেসের ‘বি টিম’ বলে আক্রমণের জবাবেও সরব হন ওয়াইসি। তিনি স্পষ্ট ভাষায় জানান, “AIMIM কোনও দলের বি টিম নয়। আমরা মানুষের দল, বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার জন্যই লড়াই করছি।”

ভোটের আগে রানীগঞ্জে AIMIM প্রধানের এই সফর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। বিশেষ করে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে AIMIM-এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।

রানীগঞ্জে ওয়াইসির দরগা দর্শন, ভোটের আগে AIMIM-এর শক্তি প্রদর্শন রানীগঞ্জে ওয়াইসির দরগা দর্শন, ভোটের আগে AIMIM-এর শক্তি প্রদর্শন Reviewed by Social Tribal News Journalist on April 13, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.