রানীগঞ্জ -: আসানসোল দক্ষিণ বিধানসভার তিরাট অঞ্চলের রানীগঞ্জ ব্লকের নিমচা এলাকায় সোমবার জনসংযোগ কর্মসূচি সারলেন প্রার্থী তাপস ব্যানার্জি। এদিন তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
জনসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। গোটা এলাকা যেন উৎসবের রূপ নেয়।
সংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস ব্যানার্জি বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচন শুধু আমার জন্য নয়, এই নির্বাচন আসানসোল দক্ষিণের প্রতিটি মানুষের জন্য। আমি একা প্রার্থী নই, এই কেন্দ্রের সাধারণ মানুষই প্রকৃত প্রার্থী। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
এদিকে স্থানীয় বাসিন্দারাও তাঁদের সমর্থন জানিয়ে বলেন, পুরনো প্রার্থীকে আবার পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত এবং তাপস ব্যানার্জির পাশে থাকার আশ্বাস দেন।
সব মিলিয়ে, নিমচা এলাকায় এদিনের জনসংযোগ কর্মসূচি ছিল একেবারেই উৎসবমুখর এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
Reviewed by Social Tribal News Journalist
on
April 06, 2026
Rating:

No comments: