Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় সিপিআই(এম)-এর শক্তিপ্রদর্শন, শব্বির হুসেনের সমর্থনে বিশাল জনসভা


 জামুড়িয়া -: জামুড়িয়া বিধানসভা এলাকায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই সিপিআই(এম) প্রার্থী মোহাম্মদ শব্বির হুসেনের সমর্থনে জামুড়িয়া থানার মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত হল এক বিশাল জনসভা। সভায় উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, দুই দলের নীতিতে মৌলিক কোনও পার্থক্য নেই এবং উভয়েই ধর্ম ও জাতির ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কে দিয়ে সমাজে অশান্তির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

মোহাম্মদ সেলিম আরও বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের কোনও সম্ভাবনা নেই, ফলে বিজেপিকে দেওয়া ভোট কার্যত নষ্ট হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তিনি তোপ দাগেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ক্ষমতায় থেকে রাজ্যের সম্পদের অপব্যবহার করা হয়েছে এবং সাধারণ মানুষকে মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে। “এসআইআর”-এর মতো বিষয়কে সামনে রেখে সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) প্রার্থী মোহাম্মদ শব্বির হুসেনও। তিনি আশ্বাস দেন, জনগণের সমর্থন পেলে জামুড়িয়ার সার্বিক উন্নয়ন এবং জনসমস্যার দ্রুত সমাধানে তিনি উদ্যোগী হবেন।

এই সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী, রাজ্য কমিটির সদস্য জাহানারা খান, জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, তাপস কবি, মনোজ দত্ত, কলিমুদ্দিন আনসারি-সহ একাধিক নেতা ও কর্মী।

জামুড়িয়ায় সিপিআই(এম)-এর শক্তিপ্রদর্শন, শব্বির হুসেনের সমর্থনে বিশাল জনসভা জামুড়িয়ায় সিপিআই(এম)-এর শক্তিপ্রদর্শন, শব্বির হুসেনের সমর্থনে বিশাল জনসভা Reviewed by Social Tribal News Journalist on April 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.