জামুড়িয়া, নিজস্ব সংবাদদাতা -:
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে ডোবরানা গ্রামে দেখা গেল এক অভিনব দৃশ্য। গ্রামের বেশ কিছু শিশু বিভিন্ন চরিত্রে সেজে প্রচারে অংশ নেয়। কেউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ তৃণমূল প্রার্থী হরেরাম সিং, আবার কেউ মা লক্ষ্মীর রূপে সেজে হাতে লক্ষ্মীর পুতুল নিয়ে প্রচারের আকর্ষণ বাড়ায়। পুতুলগুলিতে তুলে ধরা হয় মুখ্যমন্ত্রীর জনমুখী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নানা দিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করতেই শিশুদের এইভাবে সাজানো হয়েছিল। বৃহস্পতিবার জামুড়িয়া বিধানসভার তৃণমূল প্রার্থী হরিরাম সিং নির্বাচনী প্রচারের জন্য ডোবরানা এলাকায় আসেন।
প্রচারের সূচনায় তিনি গ্রামের প্রবেশমুখে থাকা সুভাষচন্দ্র বসু-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর গোটা গ্রাম রঙিন বেলুন ও তৃণমূলের পতাকায় সেজে ওঠে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মহিলারা ফুলের মালা ছড়িয়ে প্রার্থীকে স্বাগত জানান।
প্রচার মিছিল পাত্রা পাড়ায় পৌঁছতেই নজর কাড়ে আরও একটি বিশেষ দৃশ্য—দুই শিশু, একজন মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যজন হরেরাম সিং এর বেশে, প্রার্থীকে অভিনব ভঙ্গিতে অভ্যর্থনা জানায়।
এছাড়াও, প্রচারে অংশ নেওয়া অনেকের হাতেই দেখা যায় স্বাস্থ্য সহায়তা, কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পোস্টার। সব মিলিয়ে দিনটির প্রচার কর্মসূচিতে এক ভিন্ন মাত্রা যোগ করে এই অভিনব উদ্যোগ।
এই প্রসঙ্গে হরেরাম সিং জানান, প্রচারে মানুষের বিপুল সাড়া ও অংশগ্রহণে তিনি অত্যন্ত সন্তুষ্ট। তিনি আশাবাদী, এই কেন্দ্র থেকে তিনি জয়ী হবেন। পাশাপাশি তিনি বলেন, পুনরায় নির্বাচিত হলে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জামুড়িয়ায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার রূপরেখা প্রকাশ করবেন।
Reviewed by Social Tribal News Journalist
on
April 09, 2026
Rating:

No comments: