Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ভোটের মুখে কড়া বার্তা প্রশাসনের: রানীগঞ্জের স্পর্শকাতর এলাকায় সিপি–জেলাশাসকের ফ্ল্যাগ মার্চ, নির্ভয়ে ভোটের আহ্বান



 রানীগঞ্জ -: পশ্চিম বর্ধমান জেলায় ভোটগ্রহণের আর হাতে গোনা কয়েকদিন। তার আগেই স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারি শুরু করল প্রশাসন। বুধবার রানীগঞ্জ থানার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডে পরিদর্শনে নামেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার (সিপি) ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পুন্নবলম। তাঁদের সঙ্গে ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুবদাস, এসিপি বিমান কুমার মৃধা, রানীগঞ্জ থানার ওসি-সহ বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এদিন এলাকাজুড়ে ফ্ল্যাগ মার্চ ও টহলদারি চালানো হয়। প্রশাসনের শীর্ষ কর্তারা সরেজমিনে বিভিন্ন পাড়া ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করেন—ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনওরকম ভয়ভীতি বা চাপের মুখে না পড়ে সকলকে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

জেলাশাসক এস পুন্নবলম স্পষ্ট ভাষায় জানান, “আগের নির্বাচন গুলিতে যেসব এলাকায় অশান্তি হয়েছিল, সেগুলিকে বিশেষ নজরে রাখা হয়েছে। এবার যাতে কোনওভাবেই বিশৃঙ্খলা না ছড়ায়, তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিয়মিত রুট মার্চ করানো হচ্ছে এবং প্রতিটি সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি চলছে।”

পুলিশ কমিশনারও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে, এলাকার বাসিন্দা রোহিত মির অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “২০২১ সালের ভোটের সময় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। তবে এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখনও পর্যন্ত কেউ ভয় দেখায়নি। তবে কিছু হলে সঙ্গে সঙ্গে থানায় জানাব।”

ভোটের আগে প্রশাসনের এই তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোনও ঝুঁকি নিতে নারাজ কর্তৃপক্ষ। এলাকায় জোরদার নিরাপত্তা ও টহল দারিতে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষও।

ভোটের মুখে কড়া বার্তা প্রশাসনের: রানীগঞ্জের স্পর্শকাতর এলাকায় সিপি–জেলাশাসকের ফ্ল্যাগ মার্চ, নির্ভয়ে ভোটের আহ্বান ভোটের মুখে কড়া বার্তা প্রশাসনের: রানীগঞ্জের স্পর্শকাতর এলাকায় সিপি–জেলাশাসকের ফ্ল্যাগ মার্চ, নির্ভয়ে ভোটের আহ্বান Reviewed by Social Tribal News Journalist on April 15, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.