Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসানসোল উত্তরে উন্নয়নের প্রতিশ্রুতি, ‘জন সংকল্প পত্র’ প্রকাশ বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুর


 নিজস্ব প্রতিনিধি, আসানসোল, মঙ্গলবার -: 
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। এই আবহে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে তাঁর ‘জন সংকল্প পত্র’ প্রকাশ করেছেন।

প্রকাশিত সংকল্প পত্রে তিনি “আসানসোল উত্তরের সমগ্র ও সুষম উন্নয়ন”-কেই মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেন। দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য সুস্পষ্ট ও সময়বদ্ধ পরিকল্পনার কথাও জানান তিনি।

সংকল্প পত্রে পানীয় জলের সংকট নিরসন, রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার জোরদার করা এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি—এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

এলাকার অন্যতম বড় সমস্যা ট্র্যাফিক জ্যাম নিয়েও বিশেষ পরিকল্পনা তুলে ধরেন কৃষ্ণেন্দু মুখার্জি। আদালত রোড রেলগেট ও বুধা জল ট্যাঙ্ক মোড়ের মতো গুরুত্বপূর্ণ যানজটপূর্ণ এলাকায় স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়া জেলা হাসপাতাল ও হাটন রোড সংলগ্ন এলাকায় রোগী ও সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনার কথাও ঘোষণা করেন।

টোটো ও অটোচালকদের সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্দিষ্ট রুট নির্ধারণ এবং স্ট্যান্ডগুলিকে বৈধ স্বীকৃতি দেওয়া হবে। এতে যেমন যান চলাচল স্বাভাবিক হবে, তেমনই চালকদের জীবিকাও সুরক্ষিত হবে বলে তাঁর দাবি।

যুবসমাজের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং কর্মমুখী প্রকল্প চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এই সংকল্প পত্রে। কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, “আসানসোল উত্তরের মানুষ পরিবর্তন চাইছেন, আর উন্নয়নই হবে এবারের নির্বাচনের মূল ইস্যু।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, মদন চৌবে, দুর্গেশ নাগী, প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে ও সুদীপ চৌধুরী সহ একাধিক নেতা-কর্মী। বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠানটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

রাজনৈতিক মহলের মতে, ট্র্যাফিক সমস্যা ও কর্মসংস্থানের মতো স্থানীয় ইস্যুকে সামনে রেখে তৈরি এই ‘জন সংকল্প পত্র’ নির্বাচনে বিজেপির পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন দেখার, ভোটাররা এই উন্নয়নমুখী প্রতিশ্রুতিকে কতটা সমর্থন দেন।
আসানসোল উত্তরে উন্নয়নের প্রতিশ্রুতি, ‘জন সংকল্প পত্র’ প্রকাশ বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুর আসানসোল উত্তরে উন্নয়নের প্রতিশ্রুতি, ‘জন সংকল্প পত্র’ প্রকাশ বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুর Reviewed by Social Tribal News Journalist on April 14, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.