Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জনসংযোগে উপচে পড়া ভিড়, তপসিতে সমর্থনে উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী হরিরাম সিং


 জামুড়িয়া -: আসন্ন নির্বাচনের প্রাক্কালে জামুড়িয়া বিধানসভা এলাকার তপসি পঞ্চায়েত অঞ্চলে জোরকদমে জনসংযোগে নামলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিরাম সিং। সোমবার তিনি তপসি গ্রাম, স্টেশন পাড়া, জানবাজার ও কুনুস্তোড়িয়া সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান।

এদিনের জনসংযোগ কর্মসূচিকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা ফুল-মালা দিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিভিন্ন পাড়া-মহল্লায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ইতিবাচক সাড়া প্রার্থীর প্রতি সমর্থনেরই ইঙ্গিত দেয়।

তপসি অঞ্চলে এমন বিপুল সমর্থন পেয়ে আবেগাপ্লুত হরিরাম সিং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামী ২৩ এপ্রিল তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এলাকার উন্নয়নের ধারাকে বজায় রাখতে মানুষের সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তপসি এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করবে।

এদিনের কর্মসূচিতে এলাকার একাধিক তৃণমূল নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে জনসংযোগ অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

জনসংযোগে উপচে পড়া ভিড়, তপসিতে সমর্থনে উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী হরিরাম সিং জনসংযোগে উপচে পড়া ভিড়, তপসিতে সমর্থনে উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী হরিরাম সিং Reviewed by Social Tribal News Journalist on April 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.