আসানসোল -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় জামুড়িয়ার রাজনৈতিক ময়দানে শনিবার দেখা গেল নতুন চিত্র। তৃণমূল কংগ্রেস প্রার্থী হরে রাম সিং-এর সমর্থনে অভিনেত্রী ও সাংসদ কোয়েল মল্লিক -এর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ও উদ্দীপনাময় রোড শো।
মণ্ডলপুর বটতলা থেকে শুরু হওয়া এই হাই-ভোল্টেজ রোড শো দ্রুতই এলাকার প্রধান আকর্ষণে পরিণত হয়। খোলা গাড়িতে দাঁড়িয়ে কোয়েল মল্লিক পথজুড়ে হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন এবং ভোটারদের তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। রোড শো এগোতে থাকতেই রাস্তায় নেমে আসে মানুষের ঢল।
কোয়েল মল্লিককে একঝলক দেখার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। পথে পথে ফুলের বৃষ্টি, স্লোগান আর উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা পরিবেশ। তৃণমূল কর্মীদের উৎসাহ ও উপস্থিতি এই কর্মসূচিকে কার্যত এক বিশাল জনসমাবেশে রূপ দেয়।
জামুড়িয়া বাসস্ট্যান্ডে গিয়ে রোড শো-র সমাপ্তি হলেও, এর প্রভাব পড়েছে রাজনৈতিক মহলে। নির্বাচনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আয়োজিত এই কর্মসূচিকে তৃণমূল কংগ্রেসের শক্ত অবস্থান ও জয়ের কৌশলের অংশ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Reviewed by Social Tribal News Journalist
on
April 18, 2026
Rating:

No comments: