Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সন্দেহজনক গাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা, তদন্তে আয়কর দপ্তর


 আসানসোল -: নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে জোরদার নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন। তারই মধ্যে বড়সড় সাফল্য পেল আসানসোল উত্তর থানার পুলিশ। বুধবার ১৯ নম্বর জাতীয় সড়কের কাল্লা মোড়ে গাড়ি তল্লাশির সময় একটি চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১৫ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা। নির্বাচনকে ঘিরে বেআইনি লেনদেন ও নগদ অর্থের অবাধ চলাচল রুখতেই এই বিশেষ নাকা চেকিং অভিযান চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহজনক একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়।

ঘটনার পরই বিষয়টি আয়কর দপ্তরকে জানানো হয়। বর্তমানে আয়কর দপ্তরের আধিকারিকরা টাকার উৎস ও বৈধতা খতিয়ে দেখছেন। পাশাপাশি গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

নির্বাচনের আগে এই ধরনের উদ্ধার প্রশাসনের তৎপরতারই প্রমাণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

সন্দেহজনক গাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা, তদন্তে আয়কর দপ্তর সন্দেহজনক গাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা, তদন্তে আয়কর দপ্তর Reviewed by Social Tribal News Journalist on April 01, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.