Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পানিহাটিতে আবেগঘন নমিনেশন, ‘অভয়ার মা’-র লড়াইয়ে রাজনৈতিক বার্তা


 পানিহাটি -: প্রবল আবেগ, উত্তেজনা ও উদ্দীপনার মধ্য দিয়ে পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, যিনি ‘অভয়ার মা’ নামেই অধিক পরিচিত, এদিন নিজের মনোনয়নপত্র জমা দিলেন। ব্যক্তিগত জীবনের গভীর স্মৃতি ও বেদনা জড়িয়ে থাকা ৯ তারিখকেই তিনি তাঁর রাজনৈতিক লড়াইয়ের প্রতীকী দিন হিসেবে বেছে নিয়েছেন।

প্রার্থীর কথায়, “এই দিনটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।” একদিকে এই দিনেই তাঁর কন্যার জন্ম, অন্যদিকে একই তারিখে মেয়েকে হারানোর মর্মান্তিক স্মৃতি তাঁকে আজও তাড়া করে। সেই কারণেই এই দিনটিকে লড়াইয়ের দিন হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

সকাল থেকেই পানিহাটির বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। অমরাবতী এলাকা থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। স্লোগান ও প্ল্যাকার্ড হাতে বিপুল সংখ্যক সমর্থকের অংশগ্রহণে মিছিল এগিয়ে যায় ব্যারাকপুরের দিকে, যেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন রত্না দেবনাথ।

মিছিল শেষে সোদপুর ট্রাফিক মোড়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি এবং নেতা বিপ্লব দেব-সহ অন্যান্য নেতৃত্ব। সভা থেকে স্মৃতি ইরানি এক মায়ের এই সংগ্রামকে সম্মান জানিয়ে নারী সুরক্ষার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

আত্মবিশ্বাসী সুরে রত্না দেবনাথ বলেন, “জিতবো আমিই। এই জয় শুধু আমার নয়, পানিহাটির মানুষের জয়, সারা পশ্চিমবঙ্গের জয়।” তিনি আরও জানান, মেয়ের স্মৃতিই তাঁকে প্রতিনিয়ত লড়াইয়ের শক্তি জোগায়।

এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, নিজেদের সমস্যার কথা খোলাখুলি সামনে আনতে। তাঁর কথায়, মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধান করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

পানিহাটিতে আবেগঘন নমিনেশন, ‘অভয়ার মা’-র লড়াইয়ে রাজনৈতিক বার্তা পানিহাটিতে আবেগঘন নমিনেশন, ‘অভয়ার মা’-র লড়াইয়ে রাজনৈতিক বার্তা Reviewed by Social Tribal News Journalist on April 10, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.