Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় শিল্পাঞ্চলে মর্মান্তিক দুর্ঘটনা — শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে তীব্র বিক্ষোভ


 জামুড়িয়া -: পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা এলাকার ইকড়া বেসরকারি কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম সোইবুল কাজি, তিনি পাণ্ডবেশ্বর থানার ভুড়ি গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কারখানার গেটের সামনে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শোকের আবহ মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে সহকর্মী শ্রমিকরাও বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, কারখানায় নিরাপত্তা ব্যবস্থার চরম অব্যবস্থা এবং অমানবিক কর্মপরিবেশের কারণেই এই মর্মান্তিক মৃত্যু।

বিক্ষোভকারীদের দাবি, শুধু একজনের মৃত্যু নয়—এই ঘটনায় আরও ৫ থেকে ৬ জন শ্রমিক আহত হয়েছেন। কিন্তু পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কারখানা কর্তৃপক্ষ।

ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবিতে আন্দোলন ক্রমশ তীব্র আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা চালায়।

অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষের দাবি—দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় কোনও গাফিলতি করা হয়নি। তবে মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জামুড়িয়ায় শিল্পাঞ্চলে মর্মান্তিক দুর্ঘটনা — শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে তীব্র বিক্ষোভ জামুড়িয়ায় শিল্পাঞ্চলে মর্মান্তিক দুর্ঘটনা — শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে তীব্র বিক্ষোভ Reviewed by Social Tribal News Journalist on April 17, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.