Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে ভয়াবহ দুর্ঘটনা: লরি-বাইকের সংঘর্ষে আগুন, মৃত্যু যুবকের


 বাঁকুড়া -: বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ভদরা মোড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। বৃহস্পতিবার গভীর রাতে একটি বারো চাকা লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় লরিটি।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মদন আখুলী। তিনি দুর্লভপুর থেকে বড়জোড়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গুরুতর জখম হন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, সংঘর্ষের পরই লরিটিতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় সম্পূর্ণভাবে পুড়ে যায় লরিটি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় অবরোধ গড়ে তোলেন এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। পরে অবরোধ তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে ভয়াবহ দুর্ঘটনা: লরি-বাইকের সংঘর্ষে আগুন, মৃত্যু যুবকের বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে ভয়াবহ দুর্ঘটনা: লরি-বাইকের সংঘর্ষে আগুন, মৃত্যু যুবকের Reviewed by Social Tribal News Journalist on April 17, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.