Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

জামুড়িয়ায় বিজেপির শক্তি প্রদর্শন: ড. বিজন মুখার্জির সমর্থনে বিশাল মিছিল, উন্নয়নের প্রতিশ্রুতি


 জামুড়িয়া -: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে শক্তি প্রদর্শনের নজির দেখা গেল। প্রার্থী ড. বিজন মুখার্জির সমর্থনে আয়োজিত এক বিশাল মিছিল ঘিরে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিলটি শুরু হয় জামুড়িয়ার আখলপুর মোড় থেকে এবং শেষ হয় জামুড়িয়া বাসস্ট্যান্ডে। এই মিছিলে অংশ নেন বিজেপির একাধিক দাপুটে নেতা, কর্মী ও সমর্থকরা। গোটা রাস্তাজুড়ে ছিল দলীয় পতাকা, স্লোগান এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি। স্থানীয়দের মধ্যেও মিছিল ঘিরে উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়া। জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ড. বিজন মুখার্জি বলেন, “আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং আগামী ৪ মে ফলাফল ঘোষণা হবে। আমরা শতভাগ নিশ্চিত, জামুড়িয়া সহ গোটা রাজ্যে বিজেপি সরকার গড়বে।”

তিনি আরও দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অবৈধ কয়লা লুঠ, বালি চুরি, গুন্ডারাজ ও সিন্ডিকেট রাজ বন্ধ হবে এবং সর্বত্র উন্নয়নের জোয়ার বইবে।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে এই ধরনের শক্তি প্রদর্শন নিঃসন্দেহে ভোটের লড়াইকে আরও তীব্র করে তুলছে।

জামুড়িয়ায় বিজেপির শক্তি প্রদর্শন: ড. বিজন মুখার্জির সমর্থনে বিশাল মিছিল, উন্নয়নের প্রতিশ্রুতি জামুড়িয়ায় বিজেপির শক্তি প্রদর্শন: ড. বিজন মুখার্জির সমর্থনে বিশাল মিছিল, উন্নয়নের প্রতিশ্রুতি Reviewed by Social Tribal News Journalist on April 21, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.