রানীগঞ্জ -: রানীগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডের অন্নপূর্ণা লেন সংলগ্ন এলাকায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই অভিযোগ তুলে বিষয়টি প্রশাসনের নজরে আনেন।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ। শনিবার স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে গাছ কেটে ফেলা হচ্ছে এবং পাশাপাশি নতুন নির্মাণ কাজও চলছে বলে অভিযোগ উঠেছে।
৯৩ নম্বর ওয়ার্ডের এসসি, ওবিসি সেলের এক পদাধিকারী মিতুন কেওড়া দাবি করেন, সংশ্লিষ্ট এলাকায় নতুন বিল্ডিং নির্মাণের জন্য এখনও কোনও অনুমোদন মেলেনি। তার অভিযোগ, তবুও রাতের বেলায় গোপনে নির্মাণকাজ চালানো হচ্ছে এবং গাছ কাটা হচ্ছে। তিনি আরও জানান, এই বিষয়ে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যিনি নাকি এই কাজের সঙ্গে যুক্ত বলে স্থানীয়দের ধারণা।
তবে অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
এলাকাবাসীরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা স্থানীয় কাউন্সিলর, বরো চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
রানীগঞ্জে রাতের অন্ধকারে গাছ কাটার অভিযোগ, নতুন নির্মাণ ঘিরে বিতর্ক
Reviewed by Social Tribal News Journalist
on
April 18, 2026
Rating:
Reviewed by Social Tribal News Journalist
on
April 18, 2026
Rating:

No comments: