Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ভোরের ব্যস্ত সড়কে বড় দুর্ঘটনা, খোট্টাডিহি মোড়ে পাথর বোঝাই ডাম্পারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেল



 পাণ্ডবেশ্বর -: বুধবার সাত সকালে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি মোড়ে ঘটে গেল এক বড়সড় পথ দুর্ঘটনা। ১৪ নম্বর জাতীয় সড়কে পাথর বোঝাই একটি ১২ চাকার ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে ডাম্পারটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে আটকে পড়েন চালক ও খালাসি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডাম্পারের ক্ষতিগ্রস্ত কেবিনের মধ্যে আটকে থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে পুলিশ ও প্রশাসনের কর্মীরা পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। দীর্ঘ চেষ্টার পর চালক ও খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

জানা গিয়েছে, পাণ্ডবেশ্বর দিক থেকে হরিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পাথর বোঝাই ডাম্পারটি। খোট্টাডিহি মোড়ের কাছে পৌঁছতেই ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়দের একাংশের অনুমান, ডাম্পারটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা মারার জেরেই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ডাম্পারটি ঠিক কোন গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।

দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ডের আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি ঘটনার তদন্তও শুরু হয়েছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, অতিরিক্ত গতি নাকি অন্য কোনও কারণ এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ভোরের ব্যস্ত সড়কে এমন দুর্ঘটনা ফের একবার ভারী যানবাহনের বেপরোয়া গতির প্রশ্নকে সামনে এনে দিয়েছে।

ভোরের ব্যস্ত সড়কে বড় দুর্ঘটনা, খোট্টাডিহি মোড়ে পাথর বোঝাই ডাম্পারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেল ভোরের ব্যস্ত সড়কে বড় দুর্ঘটনা, খোট্টাডিহি মোড়ে পাথর বোঝাই ডাম্পারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেল Reviewed by Social Tribal News Journalist on June 03, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.