Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সাহেব বাঁধপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত প্রায় দেড়শোরও বেশি মানুষ


 রানীগঞ্জ, নিজস্ব সংবাদদাতা -: সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সাহেব বাঁধপাড়ায় আয়োজিত হল এক বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। বৃহস্পতিবার রানীগঞ্জের ক্রিস্টি ও কল্লোল ক্লাবের উদ্যোগে এবং শুভদর্শিনী হাসপাতালের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান প্রায় দেড়শো মানুষ। গোটা কর্মসূচির আয়োজনে বিশেষ সহযোগিতা করে প্রেস ক্লাব অফ শিল্পাঞ্চল।

শিবিরে উপস্থিত ছিলেন সাধারণ চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞরা। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি ব্লাড সুগার, রক্তচাপ, রক্তের গ্রুপ নির্ণয় এবং ইসিজি-সহ একাধিক পরীক্ষা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যাঁদের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাঁদের শুভদর্শিনী হাসপাতালে হেলথ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিয়ে জটিল রোগের চিকিৎসাও করানো সম্ভব হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন বিনামূল্যের স্বাস্থ্য শিবির সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য বিশেষ সহায়ক। প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত হওয়ায় অনেক ক্ষেত্রে বড় ধরনের শারীরিক সমস্যাও এড়ানো সম্ভব।

শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ থানার আইসি সুবীর কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন শুভদর্শিনী হাসপাতালের চিকিৎসক ডা. শ্রেয়া ভট্টাচার্য, আইসিইউ টেকনোলজিস্ট রুমা বেহেরা, প্রশিক্ষণরত টেকনিশিয়ান শামা পারভিন, রাজনন্দিনী পাসওয়ান, হাসপাতালের আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনুপ রায়, কৌশিক গড়াই-সহ ক্লাবের সদস্য ও প্রেস ক্লাব অফ শিল্পাঞ্চলের প্রতিনিধিরা।

সাহেব বাঁধপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত প্রায় দেড়শোরও বেশি মানুষ সাহেব বাঁধপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত প্রায় দেড়শোরও বেশি মানুষ Reviewed by Social Tribal News Journalist on June 11, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.