Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

প্রকৃতির অনুপ্রেরণায় পরিবেশ রক্ষার বার্তা, বনওয়ারিলাল ভলোটিয়া কলেজে বর্ণাঢ্য উদযাপন


নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ১৭ জুন ২০২৬ -: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আসানসোলের বনওয়ারিলাল ভলোটিয়া কলেজে আয়োজিত হল বিশ্ব পরিবেশ দিবস ও পৃথিবী দিবস ২০২৬ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান। “Inspired by Nature: For Climate, For Our Future” শীর্ষক এই কর্মসূচিতে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং পরিবেশপ্রেমীদের উৎসাহী উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

কলেজের BEAGLE – The Nature Club এবং JIGYASA – The Science Exploration Club-এর যৌথ উদ্যোগে, START UP FOUNDATION ও IQAC-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং টেকসই জীবনযাপনের গুরুত্ব তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তঃস্কুল ও আন্তঃকলেজ নেচার কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেয়। কুইজের বিষয়বস্তুতে স্থান পায় জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ নীতি, টেকসই উন্নয়ন এবং পরিবেশগত দায়িত্ববোধের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়।

আয়োজকদের মতে, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি প্রতিযোগিতা বা উদযাপন নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার বার্তাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

কলেজ কর্তৃপক্ষ সকল অংশগ্রহণকারী, শিক্ষক-শিক্ষিকা, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং সহযোগী সংস্থাগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের মতে, এমন উদ্যোগ আগামী দিনে পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানের শেষে BEAGLE ও JIGYASA-এর পক্ষ থেকে সকলের উদ্দেশে আহ্বান জানানো হয়—

“আসুন, আমরা সকলে মিলে একটি সবুজ, সুস্থ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে শিখি, কাজ করি এবং অন্যদেরও অনুপ্রাণিত করি।”

 

প্রকৃতির অনুপ্রেরণায় পরিবেশ রক্ষার বার্তা, বনওয়ারিলাল ভলোটিয়া কলেজে বর্ণাঢ্য উদযাপন প্রকৃতির অনুপ্রেরণায় পরিবেশ রক্ষার বার্তা, বনওয়ারিলাল ভলোটিয়া কলেজে বর্ণাঢ্য উদযাপন Reviewed by Social Tribal News Journalist on June 17, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.