Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ইসিএলের নিউ কেন্দা কোলয়ারি–৩-এ রহস্যজনক ধোঁয়ার বিশাল ঘূর্ণি, আতঙ্কে খেপাডাঙ্গা-অধিবাসী গ্রামের বাসিন্দারা


 নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর কেন্দা এরিয়ার অন্তর্গত নিউ কেন্দা কোলয়ারি–৩ ওপেন কাস্ট প্রকল্পে সোমবার দুপুরে হঠাৎই দেখা দিল এক উদ্বেগজনক পরিস্থিতি। খনির একটি অংশ থেকে আচমকা বিশাল আকারে কালো ধোঁয়ার ঘূর্ণি আকাশের দিকে উঠতে শুরু করলে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কে পড়ে যান খেপাডাঙ্গা আদিবাসী গ্রাম -সহ আশপাশের গ্রামের বাসিন্দারা এবং খনিতে কর্মরত শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ কেন্দা কোলয়ারি–৩-এর খেপাডাঙ্গা আদিবাসী গ্রাম সংলগ্ন ওপেন কাস্ট প্রকল্পের একটি অংশ থেকে প্রথমে অল্প পরিমাণে ধোঁয়া বের হতে দেখা যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়া ভয়াবহ রূপ ধারণ করে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলীতে পরিণত হয়। দূর-দূরান্ত থেকেও সেই ধোঁয়া স্পষ্ট দেখা যায়, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অতীতে ওই এলাকায় মাঝেমধ্যে সামান্য ধোঁয়া বের হলেও এত বড় আকারে ধোঁয়ার উদ্গীরণ কখনও দেখা যায়নি। সোমবারের ঘটনায় বহু মানুষ সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় নিরাপদ দূরত্বে সরে যান।

স্থানীয়দের একাংশের অনুমান, কয়লার স্তরের নিচে দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা ভূগর্ভস্থ আগুন (আন্ডারগ্রাউন্ড ফায়ার) হঠাৎই উপরের স্তরে সক্রিয় হয়ে ওঠায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তা পরিবেশ দূষণের পাশাপাশি শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও ইসিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে স্থানীয় সূত্রের খবর। তবে বাসিন্দাদের দাবি, দ্রুত বৈজ্ঞানিক সমীক্ষা চালিয়ে আগুনের প্রকৃত কারণ নির্ণয় এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কোনও বড় দুর্ঘটনা এড়ানো যায়।
ইসিএলের নিউ কেন্দা কোলয়ারি–৩-এ রহস্যজনক ধোঁয়ার বিশাল ঘূর্ণি, আতঙ্কে খেপাডাঙ্গা-অধিবাসী গ্রামের বাসিন্দারা ইসিএলের নিউ কেন্দা কোলয়ারি–৩-এ রহস্যজনক ধোঁয়ার বিশাল ঘূর্ণি, আতঙ্কে খেপাডাঙ্গা-অধিবাসী গ্রামের বাসিন্দারা Reviewed by Social Tribal News Journalist on June 30, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.