Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মোদী সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরতে আসানসোলে বিজেপির সাংবাদিক বৈঠক


 নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আসানসোলে সাংবাদিক বৈঠক করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রবিবার আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক প্রতিমন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

বৈঠকে বক্তারা দাবি করেন, গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সমাজের প্রান্তিক মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে কাজ করেছে বলেও তাঁদের দাবি।

নেতারা বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, জল জীবন মিশন, স্বচ্ছ ভারত অভিযান এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকারের বিভিন্ন প্রকল্প শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে কোটি কোটি মানুষ সরাসরি উপকৃত হয়েছেন বলেও দাবি করা হয়।

সাংবাদিক বৈঠকে দেশের অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ, আত্মনির্ভর ভারত গঠন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়েও আলোকপাত করেন বিজেপি নেতারা। তাঁদের বক্তব্য, আজ ভারত বিশ্বমঞ্চে একটি শক্তিশালী ও আত্মবিশ্বাসী রাষ্ট্র হিসেবে নিজস্ব অবস্থান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

প্রতিমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই কেন্দ্র সরকারের মূল লক্ষ্য। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রচেষ্টা’-র মন্ত্রকে সামনে রেখেই সরকার কাজ করে চলেছে বলে তিনি জানান।

অন্যদিকে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপি কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও জিতেন্দ্র তিওয়ারিও দাবি করেন, গত ১২ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মানুষের আস্থা বিজেপির প্রতি আরও সুদৃঢ় হয়েছে।

বৈঠকের শেষে বিজেপি নেতৃত্ব জানায়, আগামী দিনেও উন্নয়ন, জনসেবা ও দেশ গঠনের লক্ষ্যে দল একইভাবে কাজ চালিয়ে যাবে এবং সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

মোদী সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরতে আসানসোলে বিজেপির সাংবাদিক বৈঠক মোদী সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরতে আসানসোলে বিজেপির সাংবাদিক বৈঠক Reviewed by Social Tribal News Journalist on June 14, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.