Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মহিলা সহায়তা কেন্দ্রকে স্বাগত, রানীগঞ্জ থানায় পুলিশকর্মীদের সংবর্ধনা দিল দেবী শক্তি


 রানীগঞ্জ -: রানীগঞ্জ থানায় সম্প্রতি চালু হওয়া মহিলা সহায়তা কেন্দ্রকে স্বাগত জানিয়ে থানার পুলিশ আধিকারিক ও মহিলা পুলিশকর্মীদের সংবর্ধনা জানাল মাড়োয়ারি যুব মঞ্চের মহিলা শাখা ‘দেবী শক্তি’। মঙ্গলবার সংগঠনের সদস্যরা রানীগঞ্জ থানার মহিলা সহায়তা কেন্দ্রে উপস্থিত হয়ে কেন্দ্রের ইনচার্জ মিতা মণ্ডল, একাধিক মহিলা কনস্টেবল এবং রানীগঞ্জ থানার আইসি সুবীর কর্মকারকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করেন।

উল্লেখ্য, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমারের উদ্যোগে কয়েকদিন আগেই রানীগঞ্জ থানায় এই মহিলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়। কেন্দ্রটি চালু হওয়ার পর থেকেই এলাকার মহিলাদের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে।

এদিন সংগঠনের মহিলা চেয়ারম্যান দীপ্তি সারাপ বলেন, বিভিন্ন সমস্যার ক্ষেত্রে অনেক মহিলাই পুরুষ পুলিশ আধিকারিকদের কাছে নিজেদের অভিযোগ বা ব্যক্তিগত সমস্যার কথা বলতে সংকোচবোধ করেন। মহিলা সহায়তা কেন্দ্র চালু হওয়ায় এখন মহিলারা সরাসরি মহিলা পুলিশ আধিকারিকদের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। এতে অভিযোগ জানানোর প্রক্রিয়া যেমন সহজ হবে, তেমনই তাঁরা দ্রুত ও যথাযথ পরিষেবাও পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, “রানীগঞ্জ থানায় মহিলা সহায়তা কেন্দ্র গড়ে ওঠায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি শুধু একটি প্রশাসনিক পরিষেবা কেন্দ্র নয়, মহিলাদের কাছে এটি এক নিরাপদ আশ্রয়স্থল। এখানে তাঁরা নির্ভয়ে নিজেদের কথা বলতে পারবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজেশ জিন্দাল, শ্যামসুন্দর জালান, আয়ুষ ঝুনঝুনওয়ালা-সহ মাড়োয়ারি যুব মঞ্চের বহু সদস্য ও সদস্যা। অনুষ্ঠানের মাধ্যমে মহিলা নিরাপত্তা ও ক্ষমতায়নের ক্ষেত্রে এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয়।

মহিলা সহায়তা কেন্দ্রকে স্বাগত, রানীগঞ্জ থানায় পুলিশকর্মীদের সংবর্ধনা দিল দেবী শক্তি মহিলা সহায়তা কেন্দ্রকে স্বাগত, রানীগঞ্জ থানায় পুলিশকর্মীদের সংবর্ধনা দিল দেবী শক্তি Reviewed by Social Tribal News Journalist on June 23, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.