Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মন্ত্রী হওয়ার পর প্রথমবার রানীগঞ্জের শ্যাম মন্দিরে অজয় পোদ্দার, রাজ্যের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ পুজো


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত (পি.ডাব্লিউ.ডি) ও জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের মন্ত্রী তথা কুলটির বিধায়ক অজয় পোদ্দার মন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রানীগঞ্জের ঐতিহ্যবাহী শ্যাম মন্দিরে পুজো দিতে এলেন। রবিবার স্ত্রী সরোজ পোদ্দারকে সঙ্গে নিয়ে তিনি বাবা শ্যামের দরবারে উপস্থিত হয়ে বৈদিক রীতি মেনে পুজো-অর্চনা করেন এবং রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নতির জন্য প্রার্থনা জানান।

মন্ত্রীকে স্বাগত জানাতে শ্যাম মন্দির প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। শ্রী শ্যাম বাল মণ্ডল চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে মন্ত্রী অজয় পোদ্দার ও তাঁর স্ত্রীকে ফুলের তোড়া, উত্তরীয় এবং স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিজেপির রানীগঞ্জ মণ্ডল-১ সভাপতি শমশের সিং, দিনেশ সোনি, মনোজ ওঝা-সহ ট্রাস্টের সভাপতি ও সদস্যরা। পাশাপাশি রানীগঞ্জের বিভিন্ন মন্দির কমিটি এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও তাঁদের শুভেচ্ছা ও সম্মান জ্ঞাপন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অজয় পোদ্দার বলেন, "মন্ত্রী হওয়ার পর এই প্রথম বাবা শ্যামের দরবারে এলাম। তবে বিধায়ক হিসেবে নিয়মিতই এখানে আসি। বাবা শ্যামের আশীর্বাদ কামনা করেছি, যাতে পশ্চিমবঙ্গে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বজায় থাকে, উন্নয়নের ধারা আরও এগিয়ে যায় এবং রাজ্যের প্রতিটি মানুষ সুখে-শান্তিতে জীবনযাপন করতে পারেন।"

মন্ত্রী হওয়ার পর প্রথমবার রানীগঞ্জের শ্যাম মন্দিরে অজয় পোদ্দার, রাজ্যের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ পুজো মন্ত্রী হওয়ার পর প্রথমবার রানীগঞ্জের শ্যাম মন্দিরে অজয় পোদ্দার, রাজ্যের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ পুজো Reviewed by Social Tribal News Journalist on June 28, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.