Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

টাকার বচসার জেরে রক্তাক্ত পরিণতি, দিদিমাকে কোদাল দিয়ে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে


 নিজস্ব সংবাদদাতা, ময়ূরেশ্বর -: সামান্য টাকার দাবিকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি শেষ পর্যন্ত রূপ নিল মর্মান্তিক হত্যাকাণ্ডে। বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত এক আদিবাসী পাড়ায় দিদিমাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নিহতের নাম লক্ষ্মী সোরেন। পুলিশ অভিযুক্ত নাতি রুবন কিসকুকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রুবন কিসকু তার দিদিমার কাছে কিছু টাকা চেয়েছিল। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে কথাকাটাকাটি হলেও ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, সেই সময় রাগের বশে ঘরে থাকা একটি কোদাল তুলে নিয়ে দিদিমার উপর চড়াও হয় রুবন। কোদালের আঘাতে গুরুতর জখম হন লক্ষ্মী সোরেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে টাকার লেনদেন সংক্রান্ত বিবাদের সূত্রেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এক প্রবীণ মহিলার এমন মর্মান্তিক মৃত্যু এবং পরিবারের সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ময়ূরেশ্বর থানার পুলিশ।

টাকার বচসার জেরে রক্তাক্ত পরিণতি, দিদিমাকে কোদাল দিয়ে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে টাকার বচসার জেরে রক্তাক্ত পরিণতি, দিদিমাকে কোদাল দিয়ে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে Reviewed by Social Tribal News Journalist on June 13, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.