Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

শ্রমিক গ্রেফতার ঘিরে জয় বালাজিতে উত্তেজনা, কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা


 নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ -: পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে অবস্থিত জয় বালাজি কোম্পানিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। গ্রেফতার হওয়া দুই শ্রমিকের মুক্তির দাবিতে কারখানার কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন শতাধিক শ্রমিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, গত তিন দিন ধরে সমকাজে সমবেতন, ইএসআই, পিএফ, কর্মক্ষেত্রে নিরাপত্তা-সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবিগুলি উপেক্ষিত হওয়ায় আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হন তাঁরা।

শুক্রবার শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কোম্পানির কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। শ্রমিকদের দাবি, বৈঠকে তাঁদের বেশ কয়েকটি দাবি নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে সেই আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নতুন মোড় নেয়।

অভিযোগ, শুক্রবার রাতে কোম্পানির নিরাপত্তারক্ষীদের সঙ্গে কয়েকজন আন্দোলনরত শ্রমিকের বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজন আহত হন। এরপর পুলিশ আন্দোলনে যুক্ত দুই শ্রমিককে গ্রেফতার করে।

এই গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকাল থেকেই কারখানার মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তাঁরা কাজ বন্ধ রেখে গ্রেফতার হওয়া দুই শ্রমিকের অবিলম্বে মুক্তি, শ্রমিকদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ প্রত্যাহার এবং পূর্বে দেওয়া আশ্বাস অনুযায়ী সমস্ত দাবি দ্রুত কার্যকর করার দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা চত্বরে কড়া পুলিশি নজরদারি রাখা হয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে নতুন করে শ্রমিক অসন্তোষের আবহ তৈরি হয়েছে। শ্রমিকদের দাবি পূরণ এবং গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীরা। তবে এই ঘটনার বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শ্রমিক গ্রেফতার ঘিরে জয় বালাজিতে উত্তেজনা, কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা শ্রমিক গ্রেফতার ঘিরে জয় বালাজিতে উত্তেজনা, কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা Reviewed by Social Tribal News Journalist on June 26, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.