Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ভোট মিটতেই ‘নিখোঁজ’ কাউন্সিলর! রানীগঞ্জে পোস্টার ঘিরে তুমুল রাজনৈতিক তরজা


 নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ -: ভোটের সময় জনপ্রতিনিধিদের দেখা মেলে বাড়ি বাড়ি। কিন্তু নির্বাচন শেষ হতেই কি বদলে যায় সেই ছবি? এই প্রশ্নকেই সামনে এনে আসানসোল পুরনিগমের রানীগঞ্জের ৯১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রাজু সিংকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এলাকাজুড়ে তাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে।

পোস্টারে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কাছে দেখা মিলছে না কাউন্সিলরের। হঠাৎ এই পোস্টার ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। রানীগঞ্জ শহর মণ্ডল সভাপতি শামশের সিংয়ের অভিযোগ, শুধু রাজু সিং নন, নির্বাচনের পর রানীগঞ্জের একাধিক তৃণমূল কাউন্সিলরকেই এলাকায় দেখা যাচ্ছে না। ভোটের সময় মানুষের দুয়ারে পৌঁছালেও এখন সাধারণ মানুষের সমস্যা-অভিযোগের প্রতি তাঁদের আগ্রহ নেই বলেও দাবি বিজেপির।

অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, তাঁদের জনপ্রতিনিধিরা নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং এলাকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার সমাধানেও সক্রিয় রয়েছেন। বিরোধীরা রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি ছড়াতেই এই ধরনের পোস্টার প্রচার করছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের।

তবে রাজনৈতিক তরজার বাইরে উঠে আসছে আরেকটি প্রশ্ন— যদি সত্যিই জনপ্রতিনিধিরা মানুষের পাশে থাকেন, তাহলে কেন এমন ‘নিখোঁজ’ পোস্টার লাগানোর পরিস্থিতি তৈরি হল? আর যদি পোস্টারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই থাকে, তবে তার প্রভাব কতটা পড়বে জনমনে? এই বিতর্ক এখন রানীগঞ্জের রাজনৈতিক মহলে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ভোট মিটতেই ‘নিখোঁজ’ কাউন্সিলর! রানীগঞ্জে পোস্টার ঘিরে তুমুল রাজনৈতিক তরজা ভোট মিটতেই ‘নিখোঁজ’ কাউন্সিলর! রানীগঞ্জে পোস্টার ঘিরে তুমুল রাজনৈতিক তরজা Reviewed by Social Tribal News Journalist on June 13, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.