Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

অণ্ডাল বিমানবন্দরে মহামণ্ডলেশ্বর প্রকাশানন্দ মহারাজকে উষ্ণ অভ্যর্থনা, আজ নিঘায় ট্রেড এক্সপোর উদ্বোধন


 নিজস্ব সংবাদদাতা, অণ্ডাল -: মঙ্গলবার অণ্ডাল বিমানবন্দরে পৌঁছালেন মহামণ্ডলেশ্বর প্রকাশানন্দ মহারাজ। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিশ্বাস ডালমিয়া, সুনীতা কেয়াল এবং রাহুল আগরওয়াল। ফুলের তোড়া দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয় এবং উপস্থিত ভক্তরা তাঁর আশীর্বাদ গ্রহণ করেন।

বিমানবন্দর থেকে মহারাজকে প্রথমে দুর্গাপুরের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। পরে তিনি নিঘার একটি হোটেলে ভক্তদের দর্শন ও আশীর্বাদ প্রদান করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহামণ্ডলেশ্বর প্রকাশানন্দ মহারাজ বলেন, “বহতা পানি আর রমতা যোগী কখনও এক জায়গায় স্থির থাকে না।” তাই তিনি দেশজুড়ে ভ্রমণ করে সনাতন ধর্মের প্রচার ও প্রসারে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদী। তাঁর মতে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের মানুষের উন্নয়ন হবে এবং দীর্ঘদিন ধরে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের আমলে কাটমানি, দুর্নীতি ও অনৈতিকতার যে অভিযোগ উঠে এসেছে, তার অবসান ঘটবে।

অন্যদিকে, অটল জনকল্যাণ কমিটির সদস্য সুনীতা কেয়াল জানান, আজ নিঘার সিটি রেসিডেন্সি হোটেলে আয়োজিত ট্রেড এক্সপোর উদ্বোধন করবেন মহামণ্ডলেশ্বর প্রকাশানন্দ মহারাজ। সেই উপলক্ষেই তাঁর এই সফর।

তিনি বলেন, অটল জনকল্যাণ কমিটির পক্ষ থেকে বিমানবন্দরে মহারাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। তাঁর উপস্থিতি সংগঠনের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। তিনি সকলকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহারাজের আশীর্বাদ গ্রহণের আহ্বান জানান।

সুনীতা কেয়াল আরও জানান, আজকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির একাধিক শীর্ষ নেতা, জনপ্রতিনিধি, মণ্ডল সভাপতি-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।

অণ্ডাল বিমানবন্দরে মহামণ্ডলেশ্বর প্রকাশানন্দ মহারাজকে উষ্ণ অভ্যর্থনা, আজ নিঘায় ট্রেড এক্সপোর উদ্বোধন অণ্ডাল বিমানবন্দরে মহামণ্ডলেশ্বর প্রকাশানন্দ মহারাজকে উষ্ণ অভ্যর্থনা, আজ নিঘায় ট্রেড এক্সপোর উদ্বোধন Reviewed by Social Tribal News Journalist on June 30, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.