Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আদিবাসী ধর্ম কোড পুনর্বহালের দাবিতে আসানসোলে সর্ব আদিবাসী মহাসম্মেলন"


 

নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: আদিবাসী ধর্ম কোড পুনর্বহালের দাবিতে রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলের ভারতী ভবনে অনুষ্ঠিত হল সর্ব আদিবাসী মহাসম্মেলন। অল আদিবাসী কো-অর্ডিনেশন কমিটি (আসানসোল-দুর্গাপুর)-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত আদিবাসী সংগঠনের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল আদিবাসী ধর্ম কোডের স্বীকৃতি। বক্তারা দাবি করেন, ১৯৩১ সাল পর্যন্ত ভারতের জনগণনায় আদিবাসীদের জন্য পৃথক ধর্ম কোডের ব্যবস্থা ছিল। পরবর্তীকালে সেই ধর্ম কোড বাতিল হয়ে যাওয়ায় আদিবাসী সমাজের মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে পড়ছেন। এর ফলে আদিবাসীদের প্রকৃত জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং তাদের স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় সংকটের মুখে পড়ছে।

রাষ্ট্রীয় আদিবাসী সমন্বয় সমিতির সভাপতি দেব কুমার ধান বলেন, “আদিবাসী সমাজের অস্তিত্ব ও ঐতিহ্য রক্ষার স্বার্থে সকলকে এক ছাতার তলায় আসতে হবে। বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক ধর্ম কোডের দাবি বাস্তবসম্মত নয়। একক আদিবাসী ধর্ম কোডই হতে পারে সমাজের ঐক্যের ভিত্তি।”

তিনি আরও জানান, আসন্ন জনগণনায় দেশের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিজেদের ধর্ম পরিচয়ের ক্ষেত্রে আদিবাসী ধর্ম কোড উল্লেখ করার আহ্বান জানানো হচ্ছে। এর মাধ্যমে আদিবাসী সমাজের প্রকৃত জনসংখ্যা ও পরিচয় সরকারি নথিতে প্রতিফলিত হবে বলে তাঁর দাবি।

এদিনের মহাসম্মেলনে উপস্থিত ছিলেন মতিলাল সোরেন, মসুদি টুডু , সূর্য সিং বেসরা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা আদিবাসী সমাজের সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন।

আদিবাসী ধর্ম কোড পুনর্বহালের দাবিতে আসানসোলে সর্ব আদিবাসী মহাসম্মেলন" আদিবাসী ধর্ম কোড পুনর্বহালের দাবিতে আসানসোলে সর্ব আদিবাসী মহাসম্মেলন" Reviewed by Social Tribal News Journalist on June 14, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.