Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে ২৭ ও ২৮ জুন ‘দ্য ট্রেড শো ২০২৬’, ব্যবসা ও সংস্কৃতির মেলবন্ধনের ডাক


 রানীগঞ্জ -: রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের মহিলা শাখা (আরসিসি লেডিস উইং)-এর উদ্যোগে আগামী ২৭ ও ২৮ জুন চেম্বার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ‘দ্য ট্রেড শো ২০২৬’। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন উদ্যোক্তারা।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন চেম্বারের চেয়ারম্যান রোহিত খৈতান, ওয়ার্কিং প্রেসিডেন্ট মনোজ কেসরী, লেডিস উইং-এর সদস্য রুবি মোদী, পায়েল আগরওয়াল ও পূনম ভালোটিয়া প্রমুখ। তাঁরা জানান, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই দুই দিনের প্রদর্শনীতে টেক্সটাইল, জুয়েলারি, হোম ডেকর, ফ্যাশন ও লাইফস্টাইল সামগ্রীর একাধিক স্টল থাকবে। পাশাপাশি থাকছে ফুড কর্নারও।

শুধু কেনাকাটাই নয়, দর্শকদের জন্য থাকছে একাধিক আকর্ষণ। ২৭ জুন আয়োজিত হবে শিশুদের ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা এবং ২৮ জুন অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘এক শাম সাসু মা কে নাম’। উদ্যোক্তাদের দাবি, এই ট্রেড শো স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করবে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সমস্ত মানুষকে আহ্বান জানান।

রানীগঞ্জে ২৭ ও ২৮ জুন ‘দ্য ট্রেড শো ২০২৬’, ব্যবসা ও সংস্কৃতির মেলবন্ধনের ডাক রানীগঞ্জে ২৭ ও ২৮ জুন ‘দ্য ট্রেড শো ২০২৬’, ব্যবসা ও সংস্কৃতির মেলবন্ধনের ডাক Reviewed by Social Tribal News Journalist on June 25, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.