Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পাণ্ডবেশ্বরে কোয়ার্টার উচ্ছেদ নোটিস ঘিরে তীব্র উত্তেজনা, সরব জিতেন্দ্র তিওয়ারি


 নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর / আসানসোল -:
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর কোয়ার্টার খালি করার নোটিস ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি।

নির্বাচনী প্রচারে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি দেখতে পান, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এর পক্ষ থেকে বাসিন্দাদের কোয়ার্টার খালি করার নোটিস টাঙানো হয়েছে। এর পরই তিনি তীব্র প্রতিক্রিয়া জানান এবং সংশ্লিষ্ট কোলিয়ারি এজেন্টকে ফোন করে ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন, এই পদক্ষেপের পিছনে তৃণমূল নেতা নরেন্দ্র নাথ চক্রবর্তী-র প্রভাব রয়েছে।

ফোনালাপে জিতেন্দ্র তিওয়ারি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “সাহস থাকলে আগে বাংকোলায় নরেন্দ্র নাথ চক্রবর্তীর বাড়ি খালি করে দেখান, সেটাও তো ECL জমিতে।” এই মন্তব্যের পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে।

ঘটনাস্থলেই তিনি কোয়ার্টারের নোটিস ছিঁড়ে ফেলেন এবং বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “কেউ ঘর ছাড়বেন না। নোটিস লাগালে ছিঁড়ে ফেলুন, ভয়ের কোনও কারণ নেই।”

তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, “জোর করে কেউ উচ্ছেদ করতে এলে আমাকে ফোন করুন, আমি ১০ মিনিটের মধ্যে পৌঁছে যাব।” এতে কিছুটা স্বস্তি ফিরেছে বলে দাবি স্থানীয়দের।

জিতেন্দ্র তিওয়ারি জানান, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে নরেন্দ্র মোদী-র নেতৃত্বে কোয়ার্টারগুলির লিজ বাসিন্দাদের নামে প্রদান করা হবে। এটিকে তিনি শ্রমিক ও সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

কোয়ার্টার ইস্যু ঘিরে পাণ্ডবেশ্বর এলাকায় রাজনৈতিক সংঘাত চরমে উঠেছে। বিজেপি এই ঘটনাকে সাধারণ মানুষের অধিকারের প্রশ্ন হিসেবে তুলে ধরছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনছে।

বিশেষজ্ঞদের মতে, কোলিয়ারি কোয়ার্টার সংক্রান্ত বিষয়টি এই অঞ্চলে অত্যন্ত স্পর্শকাতর। নির্বাচনের মুখে এই ইস্যুকে সামনে এনে ভোটারদের প্রভাবিত করার কৌশল নেওয়া হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। এখন দেখার, এই ইস্যু ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষ কাদের পাশে দাঁড়ায়।

পাণ্ডবেশ্বরে কোয়ার্টার উচ্ছেদ নোটিস ঘিরে তীব্র উত্তেজনা, সরব জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরে কোয়ার্টার উচ্ছেদ নোটিস ঘিরে তীব্র উত্তেজনা, সরব জিতেন্দ্র তিওয়ারি Reviewed by Social Tribal News Journalist on March 18, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.