Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

মেমারিতে জাতীয় সড়ক-১৯ এ গার্ডওয়াল ধস, অল্পের জন্য রক্ষা পেল বহু যানবাহন


 পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা -: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সরডাঙ্গা এলাকায় জাতীয় সড়ক-১৯ এ আচমকাই গার্ডওয়াল ধসে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার দুপুরের দিকে কলকাতা থেকে বর্ধমানমুখী সড়কের একটি অংশে হঠাৎই গার্ডওয়াল ভেঙে পড়ে এবং তার সঙ্গে রাস্তার একটি বড় অংশ ধসে যায়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বেশ কয়েকটি চলন্ত যানবাহন।

ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে ওই অংশে আপাতত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, যানজট এড়াতে জাতীয় সড়ক-১৯ দিয়ে চলাচলকারী গাড়িগুলিকে জামালপুর থানার আজাপুর এলাকা থেকে বিকল্প বাইলেন পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, আইআরবি নামে একটি বেসরকারি সংস্থা এই সড়কের নির্মাণকাজের দায়িত্বে ছিল। তাঁদের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তড়িঘড়ি নির্মাণকাজ করার ফলেই এমন ঘটনা ঘটেছে।

স্থানীয়দের কথায়, বহুদিন ধরেই এই সড়কের নির্মাণকাজ অত্যন্ত ধীরগতিতে চলছিল। পাশাপাশি অনেক সময় রাস্তার আলোও বন্ধ থাকত, যা নিয়ে আগেও একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল।

এই ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, সড়ক নির্মাণে গাফিলতির অভিযোগ দীর্ঘদিন ধরে তুলে ধরা হলেও তা গুরুত্ব পায়নি। তবে বুধবারের এই ঘটনায় সেই অভিযোগই যেন নতুন করে সামনে চলে এল। পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

মেমারিতে জাতীয় সড়ক-১৯ এ গার্ডওয়াল ধস, অল্পের জন্য রক্ষা পেল বহু যানবাহন মেমারিতে জাতীয় সড়ক-১৯ এ গার্ডওয়াল ধস, অল্পের জন্য রক্ষা পেল বহু যানবাহন Reviewed by Social Tribal News Journalist on March 12, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.