রানীগঞ্জে তৃণমূলের শক্তি প্রদর্শনে রেকর্ড ভিড় কালোবরণ মণ্ডলের সমর্থনে মহিলাদের জোয়ার, নির্বাচনের আগে স্পষ্ট জনসমর্থনের বার্তা
রানীগঞ্জ, নিজস্ব সংবাদদাতা -: ভোটের মুখে রানীগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন যেন নতুন মাত্রা পেল। প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে ‘অল ইন্ডিয়া মহিলা তৃণমূল কংগ্রেস’-এর ডাকে আয়োজিত বিশাল র্যালি কার্যত জনস্রোতে পরিণত হয়, যেখানে মহিলাদের অভূতপূর্ব উপস্থিতি রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
রানীগঞ্জের তারবাংলা পেট্রোল পাম্প থেকে শুরু হওয়া এই র্যালিতে শুরু থেকেই ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনার ছাপ। রানীগঞ্জ বরো ২-এর মুখ্য প্রতিনিধি মুজাম্মিল শাহজাদা, টাউন সভাপতি রণজিৎ সিং, মহিলা নেত্রী নেহা সাও সহ একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতি র্যালিকে আরও শক্তিশালী করে তোলে।
র্যালির পুরো পথ জুড়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন কালোবরণ মণ্ডল। পথচলতি মানুষদের সঙ্গে কথা বলে নিজের পরিচয় তুলে ধরেন এবং আগামী ২৩ এপ্রিলের ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষে বিপুল সমর্থনের আহ্বান জানান। রাস্তাজুড়ে স্লোগান, পতাকা এবং মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ র্যালিকে এক বিশাল জনজোয়ারে রূপান্তরিত করে।
শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র্যালিটি ইতওয়ারি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চরমে পৌঁছায় এবং কার্যত এক উৎসবের আবহ তৈরি হয়।
Reviewed by Social Tribal News Journalist
on
March 24, 2026
Rating:

No comments: