Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বিজপুরের বড়মার আশীর্বাদ নিয়ে ভোটযুদ্ধে ডঃ বিজন মুখার্জি


 নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া -: পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে ডঃ বিজন মুখার্জির নাম ঘোষণার পর থেকেই জোরকদমে শুরু হয়ে গেল নির্বাচনী প্রচার। প্রার্থী ঘোষণার প্রথম দিনেই নিজের গ্রাম বিজপুরে ‘বড়মা’ কালীমন্দিরে পুজো-অর্চনা করে প্রচারে নামেন তিনি।

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডঃ মুখার্জি জানান, তাঁদের গ্রামের ‘বড়মা’ প্রায় ৪০০-৫০০ বছরের প্রাচীন দেবী, যাঁর প্রতি অসংখ্য মানুষের অগাধ বিশ্বাস। তিনি বলেন, “মায়ের কাছে আমার একটাই প্রার্থনা—জামুড়িয়ার মানুষ যেন ভালো থাকেন। দীর্ঘদিন ধরে যেসব সমস্যার মধ্যে দিয়ে মানুষ দিন কাটাচ্ছেন, সেখান থেকে মুক্তি পান।”

এদিন তিনি বর্তমান তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে পরিবর্তনের ডাক দেন। আত্মবিশ্বাসের সুরে বলেন, “এইবার পদ্মফুল ফুটবেই, আর আমরা বিপুল ভোটে জয়লাভ করব।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডঃ মুখার্জি। নিজের মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর চোখে জলও দেখা যায়, যা উপস্থিত অনেককেই আবেগপ্রবণ করে তোলে।

এলাকার উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে জামুড়িয়ার জলের তীব্র সংকট দূর করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। পাশাপাশি খারাপ রাস্তাঘাট সংস্কার, সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যার সমাধান এবং বেসরকারি কারখানা থেকে নির্গত দূষণ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও দেন।

প্রচারের প্রথম দিনেই ডঃ বিজন মুখার্জির সমর্থনে বহু বিজেপি কর্মী-সমর্থক রাস্তায় নামেন, যা তাঁর প্রচারে বাড়তি গতি এনে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজপুরের বড়মার আশীর্বাদ নিয়ে ভোটযুদ্ধে ডঃ বিজন মুখার্জি বিজপুরের বড়মার আশীর্বাদ নিয়ে ভোটযুদ্ধে ডঃ বিজন মুখার্জি Reviewed by Social Tribal News Journalist on March 20, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.