Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

আসানসোল দক্ষিণে জোরদার জনসংযোগে অগ্নিমিত্রা পাল, পুরনিগমের বিরুদ্ধে তীব্র আক্রমণ



নিজস্ব সংবাদদাতা, আসানসোল -: আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় নির্বাচনী আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শুক্রবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী ও বর্তমান বিধায়ক অগ্নিমিত্রা পাল বার্নপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ অভিযান চালিয়ে শাসক ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন।

জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি রামবাঁধ, শ্যামবাঁধ-সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনার পাশাপাশি উন্নয়নের বিভিন্ন ইস্যু নিয়েও তিনি আলোচনা করেন। এদিন তাঁর সঙ্গে বিপুল সংখ্যক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালীন অগ্নিমিত্রা পাল আসানসোল পুরনিগমের কার্যপ্রণালী নিয়ে কড়া সমালোচনা করে বলেন, পুরনিগমের ৯৫ নম্বর ওয়ার্ডের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাঁর অভিযোগ, বহু এলাকায় নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, রাস্তাঘাট বেহাল এবং বর্ষার সময় জল জমে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তিনি আরও বলেন, সমস্যাগুলির সমাধানে পুরনিগম কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, এমনকি অন্য কোনও সংস্থাকেও কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে না।

এদিকে স্থানীয় বাসিন্দারাও তাঁদের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, রাস্তায় অসংখ্য গর্ত, নিকাশি ব্যবস্থার অভাবে বৃষ্টির সময় জল বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং মৌলিক পরিষেবার অভাব দিন দিন বাড়ছে।

স্থানীয় সমস্যার কথা শোনার পর অগ্নিমিত্রা পাল আশ্বাস দিয়ে বলেন, জনগণের সমর্থন পেলে আসানসোল দক্ষিণের বেহাল পরিকাঠামো দ্রুত ঠিক করা হবে। তিনি জানান, বিজেপি সরকার গঠিত হলে এলাকায় রাস্তা, নিকাশি ও অন্যান্য মৌলিক পরিকাঠামোর দ্রুত উন্নয়ন নিশ্চিত করা হবে।

রাজনৈতিক মহলের মতে, অগ্নিমিত্রা পালের এই আক্রমণাত্মক প্রচার এবং স্থানীয় ইস্যুকে সামনে এনে ভোটের লড়াইকে আরও তীব্র করে তুলেছে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র এখন কার্যত হাই-ভোল্টেজ আসনে পরিণত হয়েছে।
 

আসানসোল দক্ষিণে জোরদার জনসংযোগে অগ্নিমিত্রা পাল, পুরনিগমের বিরুদ্ধে তীব্র আক্রমণ আসানসোল দক্ষিণে জোরদার জনসংযোগে অগ্নিমিত্রা পাল, পুরনিগমের বিরুদ্ধে তীব্র আক্রমণ Reviewed by Social Tribal News Journalist on March 20, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.