দুর্গাপুর -: জাতীয় সড়ক ব্যবহারকারী গাড়ির মালিক ও চালকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় সড়কের টোল প্লাজা দিয়ে নিয়মিত যাতায়াতকারী যানবাহনের জন্য নির্ধারিত বার্ষিক পাসের ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে পালসিট টোল প্লাজায় এই বার্ষিক পাসের ফি ৩০০০ টাকা। এই পাস এক বছর অথবা সর্বোচ্চ ২০০ বার টোল পারাপার পর্যন্ত বৈধ থাকে।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে পালসিট টোল প্লাজায় বার্ষিক পাসের নতুন ফি নির্ধারণ করা হয়েছে ৩০৭৫ টাকা।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত তারিখের পর থেকে সকল গাড়ির মালিক ও চালকদের নতুন হার অনুযায়ীই বার্ষিক পাস তৈরি বা নবীকরণ করতে হবে। সেই কারণে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জাতীয় সড়কের পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের স্বার্থে এবং জনস্বার্থকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Reviewed by Social Tribal News Journalist
on
March 15, 2026
Rating:


No comments: