Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

নিমচা চুনাভট্টিতে তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে ইফতার পার্টি, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা


 রানীগঞ্জ -: পবিত্র রমজান মাস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে রবিবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত নিমচা চুনাভট্টি এলাকায় এক ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ গ্রামীণ তৃণমূলের ব্লক সভাপতি দেবনারায়ণ দাস, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সাবির আলি, তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি শামসাদ আনসারি, নিমচা কেকেএসসি-র সম্পাদক শিবু যাদব, নিমচা পঞ্চায়েত সদস্য দীপক পাসওয়ান, পঞ্চায়েত সদস্য বিকাশ সিং, রানীগঞ্জ টাউন তৃণমূলের সহ-সভাপতি বাপি চক্রবর্তী, তৃণমূল নেতা প্রকাশ চৌহান, জে কে নগরের তৃণমূল নেতা সুধীর সিং, প্রবেশ কিস্কু, চুনাভট্টি মসজিদ কমিটির ইমাম পারভেজ আলম, মুস্তাক খান সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি।

জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সম্পাদক শেরু খানের নেতৃত্বে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সফল করতে মিরোজ খান, মনসুর খান ও বন্টি খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এই উপলক্ষে বিকাশ সিং, শেরু খান ও ইমাম পারভেজ আলম বলেন, তৃণমূল সংখ্যালঘু সেল ও নিমচা চুনাভট্টি মসজিদ কমিটির যৌথ উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মানুষও এতে অংশগ্রহণ করেন।

তাঁরা আরও জানান, এই অঞ্চলে সব ধর্মের মানুষ মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি উৎসব উদযাপন করেন। ইফতার পার্টির আয়োজনের মূল উদ্দেশ্যও ছিল সকলকে একত্রিত করে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া। কারণ ভারত ভ্রাতৃত্ব ও ঐক্যের দেশ—এখানে কোনও শক্তিই মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়াতে পারবে না।

নিমচা চুনাভট্টিতে তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে ইফতার পার্টি, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিমচা চুনাভট্টিতে তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে ইফতার পার্টি, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা Reviewed by Social Tribal News Journalist on March 15, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.