Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

সিদুলি সিএমএটি প্যাচ বন্ধ করে গ্রামবাসীদের বিক্ষোভ



 অন্ডাল -: কেন্দা এরিয়ার সিদুলি সিএমএটি প্যাচ বন্ধ করে শনিবার স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্যাচের কাজের কারণে পরিবেশ দূষণ ও মানুষের জীবনে বিপদের আশঙ্কা বাড়ছে।

প্রতিবাদীদের মধ্যে উমা শংকর পাণ্ডে জানান, শুক্রবার সিদুলি পাঁচ নম্বর বালু ব্যাংকারের কাছে ব্লাস্টিং হওয়ার ফলে মাটিতে ফাটল দেখা দিয়েছে। তার ঠিক পাশেই সিএমএটি প্যাচের মাটি ফেলা হচ্ছে, যা এলাকাবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ইসিএল কর্তৃপক্ষ পূর্বে আশ্বাস দিয়েছিল যে এখানে সর্বোচ্চ দুই স্তর পর্যন্ত মাটি ফেলা হবে। কিন্তু বাস্তবে সেখানে দুই স্তরের বদলে প্রায় সাত স্তর পর্যন্ত মাটি ফেলা হচ্ছে। এর ফলে এলাকায় প্রচুর ধুলোবালি উড়ছে এবং তার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিশুদের উপর।

গ্রামবাসীদের দাবি, ইসিএলের কাছে পর্যাপ্ত জায়গা রয়েছে মাটি ফেলার জন্য। তাই জনবসতিপূর্ণ এলাকায় মাটি ফেলা বন্ধ করে অন্যত্র এই কাজ করার দাবি জানিয়েছেন তারা। এই দাবিকে সামনে রেখে এদিন সিদুলি সিএমএটি প্যাচ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীরা।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, যতদিন না ইসিএল কর্তৃপক্ষ তাদের দাবি নিয়ে আলোচনা করে এবং সমস্যার সমাধান করে, ততদিন পর্যন্ত প্যাচ বন্ধ রেখেই আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সিদুলি সিএমএটি প্যাচ বন্ধ করে গ্রামবাসীদের বিক্ষোভ সিদুলি সিএমএটি প্যাচ বন্ধ করে গ্রামবাসীদের বিক্ষোভ Reviewed by Social Tribal News Journalist on March 07, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.