রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রঘুনাথপুরে বিজেপির তফসিলি জনজাতি মোর্চার পদযাত্রা, খুদিরাম চকে ধর্না
পুরুলিয়া -: রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু-র অপমানের প্রতিবাদে সোমবার রঘুনাথপুরে ভারতীয় জনতা পার্টির তফসিলি জনজাতি মোর্চার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি।
এদিন রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে খুদিরাম চকে পৌঁছায়। সেখানে ধর্না ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিবেকানন্দ বাউরি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-এর আচরণে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তিনি দাবি করেন, এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত।
তিনি আরও জানান, রাষ্ট্রপতির প্রতি এই অবমাননার প্রতিবাদেই তফসিলি জনজাতি মোর্চার পক্ষ থেকে এদিনের বিক্ষোভ মিছিল ও ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তফসিলি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য গণেশ বাস্কে, রঘুনাথপুর বিধানসভা সমন্বয়ক সান্তু তিওয়ারি, রঘুনাথপুর শহর মণ্ডল সভাপতি শান্তনু চট্টোপাধ্যায়, রঘুনাথপুর শহর যুব মোর্চার সভাপতি রানিক পট্টনায়ক সহ অন্যান্য মণ্ডল সভাপতি ও দলীয় কর্মীরা।
Reviewed by Social Tribal News Journalist
on
March 09, 2026
Rating:

No comments: