জামুড়িয়া -: ভোটের মুখে ফের রক্তাক্ত ঘটনার সাক্ষী রইল আসানসোলের জামুড়িয়া এলাকা প্রকাশ্য রাস্তায় এক আইএসএফ কর্মীর উপর বর্বরোচিত কুড়াল হামলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে বড় প্রশ্ন
জানা গিয়েছে সোমবার জামুড়িয়া থানার রাখাকুরিয়া এলাকায় একটি নির্বাচনী সভা শেষে বাড়ি ফেরার সময় ওই কর্মীর উপর হামলা চালানো হয় অভিযোগ আগে থেকেই ওঁত পেতে থাকা দুষ্কৃতীরা পথ আটকে নির্মমভাবে কুড়াল দিয়ে আক্রমণ করে
হামলায় কর্মীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের গাড়িতে করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক এবং তিনি চিকিৎসাধীন
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া আইএসএফের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যদিও তৃণমূল নেতা ভি সিব দাসন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন দলের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই
নির্বাচনের প্রাক্কালে এই ধরনের নৃশংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক রাজনৈতিক মহলের মতে ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে সংঘর্ষের সম্ভাবনা প্রশাসনের দিকে এখন নজর কত দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা যায়
Reviewed by Social Tribal News Journalist
on
March 23, 2026
Rating:

No comments: