Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট ২৩ ও ২৯ এপ্রিল


 আসানসোল ,পশ্চিম বর্ধমান -: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোটের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল ২০২৬, এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল ২০২৬। নির্বাচন ঘোষণা হতেই রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা বেড়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছে।

নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২টি বিধানসভা কেন্দ্রে। নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে।

প্রথম দফার জন্য গেজেট নোটিফিকেশন জারি হবে ৩০ মার্চ ২০২৬। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল ২০২৬। মনোনয়নপত্র যাচাই হবে ৭ এপ্রিল, এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।

অন্যদিকে দ্বিতীয় দফার জন্য গেজেট নোটিফিকেশন জারি হবে ২ এপ্রিল ২০২৬। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল। মনোনয়ন যাচাই হবে ১০ এপ্রিল, এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল।

দুই দফার ভোটের গণনা অনুষ্ঠিত হবে ৪ মে ২০২৬। নির্বাচন কমিশনের জানানো অনুযায়ী, ৬ মে ২০২৬-এর মধ্যে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে।

এদিকে পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় অর্থাৎ ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলির মধ্যে রয়েছে— পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বারাবনি। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই এলাকাগুলিতে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ দুই দফায় ভোট ২৩ ও ২৯ এপ্রিল Reviewed by Social Tribal News Journalist on March 15, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.