Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

ভোটার তালিকা নিয়ে ক্ষোভ, রানীগঞ্জে বিক্ষোভ মিছিল করে বিডিওর হাতে স্মারকলিপি সিপিআইএমের


 রানীগঞ্জ -: ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক দাবিকে সামনে রেখে রানীগঞ্জে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। বৃহস্পতিবার সিপিআইএমের রানীগঞ্জ এরিয়া কমিটির উদ্যোগে কর্মী-সমর্থকেরা একটি প্রতিবাদ মিছিল করে রানীগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর দপ্তরে পৌঁছান এবং সেখানে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন।

দলীয় কর্মী-সমর্থকদের অভিযোগ, নির্বাচন কমিশন গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ করেছে তাতে বিপুল সংখ্যক ভোটারের নাম ‘বিবেচনাধীন’ হিসেবে দেখানো হয়েছে। সেই তালিকা অনুযায়ী রানীগঞ্জ বিধানসভায় ১৭,৮৪৭ জন, আসানসোল দক্ষিণ বিধানসভায় ১৬,২৭৮ জন এবং জামুড়িয়া বিধানসভায় ১৩,৪৪০ জন ভোটারের নাম এখনও বিবেচনাধীন রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, তালিকা খতিয়ে দেখলে বোঝা যায় এই ভোটারদের অধিকাংশই গরিব ও প্রান্তিক শ্রেণির মানুষ।

তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার সময় সাধারণ মানুষকে নির্বিচারে সমন জারি করে হয়রানি করা হয়েছে। তবুও কেন এত সংখ্যক ভোটারের নাম এখনও বিবেচনাধীন রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সিপিআইএম নেতারা।

এদিন বিক্ষোভকারীরা দাবি জানান—

ভুয়ো, মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।

প্রতিটি বৈধ ভোটারের নাম সঠিকভাবে তালিকাভুক্ত করতে হবে।

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাদের নামের ম্যাপিং ইতিমধ্যেই হয়েছে, তাদের অবিলম্বে বৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে হবে।

যেসব ভোটারের নাম এখনও বিবেচনাধীন রয়েছে, তাদের ক্ষেত্রে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কারণ-সহ প্রকাশ করতে হবে।

রানীগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় রায় বলেন, “এসআইআর-এর কাজে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের ব্যর্থতার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষকে পদ্ধতিগতভাবে হয়রানি করা হয়েছে। তাই আমাদের দাবি, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিলে গেছে তাদের অবিলম্বে বৈধ ঘোষণা করতে হবে এবং বাকি নামগুলির ক্ষেত্রে কেন বিচারাধীন রাখা হয়েছে তা স্পষ্টভাবে জানাতে হবে।”

স্মারকলিপি জমা দেওয়ার পর বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধানের দাবিও জানান।

ভোটার তালিকা নিয়ে ক্ষোভ, রানীগঞ্জে বিক্ষোভ মিছিল করে বিডিওর হাতে স্মারকলিপি সিপিআইএমের ভোটার তালিকা নিয়ে ক্ষোভ, রানীগঞ্জে বিক্ষোভ মিছিল করে বিডিওর হাতে স্মারকলিপি সিপিআইএমের Reviewed by Social Tribal News Journalist on March 05, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.