Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

রানীগঞ্জে হনুমন্ত প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, তিনদিনের ধর্মীয় আয়োজনে ভক্তদের ভিড়



 রানীগঞ্জ -: রানীগঞ্জের ভবানী স্থান এলাকায় অবস্থিত শ্রী ১০৮ হনুমান গড়ী মন্দিরে মঙ্গলবার শ্রী হনুমন্ত প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হল বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠান। সমাজসেবী যুবরাজ পাণ্ডের নেতৃত্বে অনুষ্ঠিত এই আয়োজনে শুরু থেকেই ভক্তদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

দিনের সূচনা হয় ভব্য কলশ শোভাযাত্রা ও বেদী পূজার মধ্য দিয়ে। শোভাযাত্রায় বিপুল সংখ্যক মহিলা ভক্তের উপস্থিতি গোটা পরিবেশকে ভক্তিমুখর করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজ পাণ্ডে, সংগীতা পাণ্ডে, সোনু গুপ্তা, প্রিন্স পাণ্ডে, করণ দুবে, গোপাল পাণ্ডে সহ পাণ্ডে পরিবারের অন্যান্য সদস্যরা।

আয়োজক যুবরাজ পাণ্ডে জানান, হনুমান জয়ন্তীর শুভক্ষণে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই ঐতিহ্য বজায় রেখেই প্রতি বছর এই উৎসব পালন করা হয়। এ বছর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ১০৮ কলশ যাত্রা। বুধবার মন্দির প্রাঙ্গণে অখণ্ড রামায়ণ পাঠের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামী ২ এপ্রিল বিশেষ পূজা-অর্চনা ও ভাণ্ডারার ব্যবস্থা রাখা হয়েছে।

এদিন কলকাতা থেকে আগত শিবকুমার বেদপাঠী ভক্তদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ভগবান শ্রীরাম ও বজরংবলীর নাম স্মরণেই জীবনের কল্যাণ নিহিত। তিনি সকলকে এই পুণ্য অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ এপ্রিল সকল ভক্তদের মন্দিরে এসে প্রসাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ রইল।

রানীগঞ্জে হনুমন্ত প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, তিনদিনের ধর্মীয় আয়োজনে ভক্তদের ভিড় রানীগঞ্জে হনুমন্ত প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, তিনদিনের ধর্মীয় আয়োজনে ভক্তদের ভিড় Reviewed by Social Tribal News Journalist on March 31, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.