Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, আরও ৩২ আসনে প্রার্থী ঘোষণা


 কলকাতা -: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বামফ্রন্ট তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল। এই তালিকায় মোট ৩২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। ফলে দুটি তালিকা মিলিয়ে এখনও পর্যন্ত মোট ২২৪টি আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, কালচিনি (এসটি) কেন্দ্র থেকে আরএসপি-র পাসাং শেরপা প্রার্থী হয়েছেন। করণদিঘি কেন্দ্র থেকে সিপিআই(এম)-এর এমডি সাহাবুদ্দিন এবং হাবিবপুর থেকে বাসুদেব মুর্মুকে প্রার্থী করা হয়েছে। চাঁচল থেকে আনোয়ারুল হক, ভগবানগোলা থেকে মাহমুদুল হাসান এবং রানীনগর থেকে জামাল হুসেনকে প্রার্থী করা হয়েছে।

নবগ্রাম (এসসি) কেন্দ্র থেকে পূর্ণিমা দাস এবং জলঙ্গি থেকে ইউনুস আলি সরকার টিকিট পেয়েছেন। কৃষ্ণনগর উত্তর থেকে অদ্বৈত বিশ্বাস, কৃষ্ণগঞ্জ (এসসি) থেকে অর্চনা বিশ্বাস এবং কল্যাণী (এসসি) থেকে সবুজ দাস প্রার্থী হয়েছেন। বসিরহাট দক্ষিণে আইনুল আরফিনকে মাঠে নামানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কুলতলি (এসসি) থেকে রামশঙ্কর হালদার, জয়নগর (এসসি) থেকে অপূর্ব প্রামাণিক এবং বারুইপুর পশ্চিম থেকে লায়েক আলিকে প্রার্থী করা হয়েছে। ডায়মন্ড হারবারে সমরেন্দ্রনাথ নইয়াকে টিকিট দেওয়া হয়েছে।

কলকাতার একাধিক কেন্দ্রে চমকপ্রদ নাম সামনে এসেছে। টালিগঞ্জ থেকে অধ্যাপক পার্থ প্রতীম বিশ্বাস, মেটিয়াবুরুজ থেকে আইনজীবী মনিরুল ইসলাম এবং ভবানীপুর থেকে আইনজীবী শ্রীজীব বিশ্বাস প্রার্থী হয়েছেন। বালিগঞ্জ কেন্দ্রে শিল্পী আফরিন বেগমকে প্রার্থী করা হয়েছে।

হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায় চাঁপদানি থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জাঙ্গিপাড়া থেকে সুদীপ্ত সরকার এবং পুরশুড়া থেকে সন্দীপ কুমার সামন্ত প্রার্থী হয়েছেন। পাঁশকুড়া পূর্বে ইব্রাহিম আলি এবং পাঁশকুড়া পশ্চিমে নিরঞ্জন সিহিকে টিকিট দেওয়া হয়েছে।

বিশেষ গুরুত্বের নন্দীগ্রাম কেন্দ্রে সিপিআই-এর শান্তি গিরিকে প্রার্থী করা হয়েছে। খেজুরি (এসসি) থেকে হিমাংশু দাস এবং নয়াগ্রাম (এসটি) থেকে ডা. পুলিনবিহারী বাস্কে প্রার্থী হয়েছেন। এছাড়াও গোপীবল্লভপুরে বিকাশ সারঙ্গী, মন্তেশ্বরে অনুপম ঘোষ এবং আসানসোল উত্তরে অখিলেশ কুমার সিং প্রার্থী হয়েছেন। মুরারই কেন্দ্রে মোহাম্মদ আলি রেজা মণ্ডলকে প্রার্থী করা হয়েছে।

বামফ্রন্টের এই তালিকা থেকে স্পষ্ট, রাজ্যের বিভিন্ন অঞ্চলে সামাজিক ও রাজনৈতিক ভারসাম্য বজায় রেখে প্রার্থী নির্বাচন করা হয়েছে। বাকি আসনগুলির জন্যও খুব শীঘ্রই নতুন তালিকা প্রকাশ হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।

বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, আরও ৩২ আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, আরও ৩২ আসনে প্রার্থী ঘোষণা Reviewed by Social Tribal News Journalist on March 19, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.