Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

প্রশাসনের বিরুদ্ধে সরব মহিলারা, জল সমস্যায় উত্তাল এলাকা


 জামুড়িয়া -: জল সংকটকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে উঠল জামুড়িয়া। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল এবং ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

জামুড়িয়া বোরো ১-এর অন্তর্গত ওয়ার্ড নম্বর ৪-এর ৬ নম্বর মুসলিম মহল্লা, কলকাতিয়া মিল সংলগ্ন এলাকায় সকাল প্রায় ৯টা নাগাদ এই বিক্ষোভ শুরু হয়। দীর্ঘদিন ধরে পরিষ্কার পানীয় জলের অভাবে ক্ষুব্ধ এলাকাবাসী অবশেষে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন।

এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন এলাকার মহিলারা। বিপুল সংখ্যক মহিলা রাস্তায় নেমে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ, কয়েক মাস ধরে এলাকায় পরিশ্রুত পানীয় জলের সরবরাহ নেই। ফলে বাধ্য হয়ে দূষিত জল ব্যবহার করতে হচ্ছে, যার ফলে বিভিন্ন রোগের আশঙ্কা বাড়ছে।

স্থানীয়দের দাবি, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে ক্ষোভ চরমে পৌঁছায় এবং তা বিক্ষোভে রূপ নেয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী ডা. বিজন মুখার্জি এবং কংগ্রেস নেতা ফিরোজ খান। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। অন্যদিকে, বিরোধীরা এই ঘটনার জন্য পুর প্রশাসন এবং স্থানীয় বিধায়ক হরেরাম সিং কে দায়ী করেছে।

পরবর্তীতে বোরো চেয়ারম্যান শেখ শানদার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানান, জল সংকট মেটাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আসন্ন নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে।

প্রশাসনের বিরুদ্ধে সরব মহিলারা, জল সমস্যায় উত্তাল এলাকা প্রশাসনের বিরুদ্ধে সরব মহিলারা, জল সমস্যায় উত্তাল এলাকা Reviewed by Social Tribal News Journalist on March 29, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.