Social Tribal News

Social Tribal News delivers inclusive news coverage across Bengali, Santhali, Hindi, and English as a News Media Network.

Social Tribal News

Social Tribal News operates as a mainstream news platform presenting regional and international news in Bengali, Santhali, Hindi, and English, with recognition from the Ministry of Youth Affairs & Sports and MSME registration.

দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হল কুলটির থানা মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ

 


কুলটি -: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হল কুলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তার সংস্কার কাজ। শুক্রবার সেল গ্রোথ ওয়ার্কস কুলটি ব্যবস্থাপনার উদ্যোগে থানা মোড় থেকে কুলটি রেলস্টেশন পর্যন্ত রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। এই কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার খবর পেয়ে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা আনন্দ প্রকাশ করেন। তারা স্থানীয় মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে এই উদ্যোগকে স্বাগত জানান।

সুকান্ত দাস জানান, কুলটি রেলস্টেশন থেকে থানা মোড় পর্যন্ত এই রাস্তা কুলটির অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছিল। ফলে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এবং যানবাহন চালকদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।

তিনি আরও বলেন, রাস্তা সংস্কারের দাবিতে সেল গ্রোথ ওয়ার্কস কুলটির এজিএম (এইচআর) কামিক জেড আদিলের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছিল। পাশাপাশি সতর্ক করা হয়েছিল যে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে এলাকাবাসী আন্দোলনে নামতে বাধ্য হবেন।

পরবর্তীতে সেল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু করে।

এই রাস্তার গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এই এলাকায় চারটি উচ্চ বিদ্যালয়, প্রায় ছয়টি প্রাথমিক বিদ্যালয় এবং কুলটি কলেজ অবস্থিত। প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষ এই পথ ব্যবহার করে যাতায়াত করেন।

এছাড়াও এই এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট (ওয়েস্ট)-এর এসিপি অফিস, ডিসিপি অফিস, ট্রাফিক অফিস এবং কুলটি থানা রয়েছে। ফলে প্রশাসনিক ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের আশা, বর্ষা শুরু হওয়ার আগেই রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ হবে। এতে দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তার সমস্যা থেকে মুক্তি মিলবে এবং যান চলাচল অনেক সহজ হবে।

এই উপলক্ষে উপস্থিত ছিলেন ইমতিয়াজ খান, হাসান খান, বাবু বন্দ্যোপাধ্যায়, বাবন বাউরি, মলয় মণ্ডল, পঙ্কজ চক্রবর্তী, সালাহউদ্দিন, রাজু ও ওয়াসিম আনসারি সহ কুলটি ব্লক কংগ্রেসের বহু নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের মতে, মানুষের ঐক্য ও ধারাবাহিক আন্দোলনের ফলেই এই উদ্যোগ সম্ভব হয়েছে। রাস্তা সংস্কারের কাজ শেষ হলে শুধু কুলটির মানুষই নয়, আশপাশের বহু এলাকার মানুষও এর সুবিধা পাবেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হল কুলটির থানা মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হল কুলটির থানা মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ Reviewed by Social Tribal News Journalist on March 06, 2026 Rating: 5

No comments:

Home Ads

Powered by Blogger.